গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ মে ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা এখন চোরাচালানের নিরাপদ ট্রানজিটে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে, সুএে জানা গেছে গোয়াইনঘাট থানা এবং হাদারপারের বিট পুলিশ অফিসের প্রত্যক্ষ সহায়তায় প্রতি রাতে ভারত থেকে অবৈধভাবে আসছে গরু, মহিষ, কসমেটিকস ও মাদকদ্রব্যের বিশাল বহর। গভীর রাতে চলে ‘লাইন বাণিজ্য’ স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসক যখন বিশ্রামে থাকেন, ঠিক তখনই শুরু হয় চোরাচালানের মহোৎসব। রাত ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলে এই কর্মকাণ্ড। অভিযোগ রয়েছে, ওসি ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা নিজেদের পকেট ভারী করতে ‘লাইন’ শব্দের আড়ালে গ্রহণ করছেন লক্ষ লক্ষ টাকা। চোরাচালানি পণ্যগুলো গোয়াইনঘাট থেকে নিরাপদে হরিপুর পর্যন্ত পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে খোদ পুলিশই।নামমাত্র চেকপোস্ট, নেই তল্লাশিচোরাচালান রোধে গোয়াইনঘাট বাইপাসে একটি পুলিশ চেকপোস্ট থাকলেও তা এখন নামসর্বস্ব। প্রত্যক্ষদর্শীরা জানান, চেকপোস্ট আছে কিন্তু সেখানে কোনো তল্লাশি হয় না। বরং পুলিশের উপস্থিতিতেই চোরাই পণ্যের গাড়িগুলো নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে যাচ্ছে।সিন্ডিকেটের নেপথ্যে যারাঅনুসন্ধানে জানা গেছে, সীমান্তের বিছনাকান্দি ও হাদারপাড় পয়েন্ট দিয়ে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন এসআই ফারুকুল ইসলাম ও গোলাম হোসেন। তাদের সাথে মাঠ পর্যায়ে সমন্বয় করছেন যুবদল নেতা হেলাল উদ্দিন ও আব্দুল জালাল।

এছাড়া পান্তুমাই ও হাজীপুর এলাকায় চোরাচালানের নেতৃত্বে রয়েছেন শ্যাম কালা। দীর্ঘ দিন ধরে এই প্রভাবশালী চক্রটি গোয়াইনঘাট সীমান্তকে চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত করেছে।বিপাকে সাধারণ মানুষ ও রাজস্ব ক্ষতিপ্রতিদিন রাতে ভারত থেকে আসা শত শত গরু ও মহিষের চাপে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। মাদকের সহজ লভ্যতা বেড়ে যাওয়ায় স্থানীয় যুবসমাজ নিয়ে উদ্বিগ্ন অভিভাবক মহল।এ বিষয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং জড়িত অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১০

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১১

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১২

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৩

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৪

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৫

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৬

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৭

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৮

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৯

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

২০

Design & Developed by BD IT HOST