নিউজ এডিটর
১১ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

কালাম চৌধুরী,গ্রিস থেকেঃ​সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধভাবে অভিবাসনে উৎসাহিত করে ভিডিও প্রচারের অভিযোগে গ্রিস থেকে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অনিয়মিত অভিবাসন রোধে দেশটির সরকারের কঠোর পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের মোট ৫০ জন অনিয়মিত অভিবাসীকে একটি বিশেষ চার্টার ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।​গ্রিসের অভিবাসন ও শরণার্থীবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এ তথ্য নিশ্চিত করেছেন।​গ্রিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বহিষ্কৃত বাংলাদেশি যুবকের নাম মো. হাসান। মৌলভীবাজারের বাসিন্দা হাসান গত চার থেকে পাঁচ বছর ধরে গ্রিসে বসবাস করে আসছিলেন।​গত জুনে তিনি টিকটকে একটি ভিডিও প্রকাশ করেন, যা মুহূর্তেই গ্রিক কর্তৃপক্ষের নজরে আসে। ওই ভিডিওতে হাসানকে দাবি করতে শোনা যায়—নাফপ্লিও শহরে কাজের ব্যাপক সুযোগ রয়েছে এবং বৈধ কাগজপত্র না থাকলেও সেখানে আসতে কোনো সমস্যা নেই। এমনকি দীর্ঘদিন বসবাস করলেও পুলিশ তাদের খুঁজে পাবে না—এমন বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়েছিলেন তিনি।​ভিডিওটি ভাইরাল হওয়ার পর গ্রিক পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং খুব দ্রুতই হাসানকে শনাক্ত করে। আইন লঙ্ঘন ও অবৈধ অভিবাসনে প্ররোচনা দেওয়ার অভিযোগে তার পূর্বের রেসিডেন্স পারমিট বাতিল এবং আশ্রয়ের আবেদন আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করা হয়।​পরবর্তীতে গ্রিস সরকারের কঠোর অভিবাসন নীতির আওতায় বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীর সাথে তাকেও বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়। অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস জানিয়েছেন, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে গ্রিস সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।​এদিকে এই ঘটনায় গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ তৈরি হয়েছে। প্রবাসীদের একটি বড় অংশের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক, ভিউ ও মুহূর্তের জনপ্রিয়তার লোভে কিছু অদূরদর্শী ব্যক্তি অবৈধভাবে গ্রিসে প্রবেশের পথ ও সুযোগ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এতে পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে এবং বৈধ প্রবাসীদের জীবনও ঝুঁকিতে পড়ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

১

গাবতলীতে বাসচাপায় দুই নারীর করুণ মৃত্যু, চালক-সহকারী আটক

২

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

৩

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ, নাশকতা ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ

৪

গোয়াইনঘাটে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত, আহত ৩

৫

বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক

৬

হরিরামপুরে মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক

৭

মালয়েশিয়ার বিপক্ষে বিশাল জয় বাংলাদেশের যুবাদের সেমিফাইনাল নিশ্চিত

৮

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

৯

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

১০

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

১১

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র, বাদ পড়ছে ইভিএম

১২

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

১৩

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

১৪

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

১৫

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

১৭

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

১৮

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

১৯

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

২০

Design & Developed by BD IT HOST