নিউজ এডিটর
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইলে কিস্তি ক্রেতা সুরক্ষা প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করলেন ওয়ালটন

মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার,টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ঘাটাইলে কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডের আওতায় মৃত্যু পরবর্তী আর্থিক সুবিধা প্রদান করলেন ওয়ালটন প্লাজা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাকুটিয়া ওয়ালটন প্লাজায় উক্ত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়। জানা যায়, ওয়ালটন প্লাজা পাকুটিয়া শাখা থেকে মৃত তোজাম্মেল হোসেন কিস্তিতে পন্য ক্রয় করেছিলেন। এসময়ে ওয়ালটন প্লাজা তাকে একটি কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড প্রদান করেন। পন্যের মূল্য পরিশোধ করার পূর্বেই গেলো আগষ্ট মাসে তিনি মারা যান। ওয়ালটন প্লাজা কর্তৃকপক্ষ মৃত গ্রাহকের বকেয়া টাকা মওকুফ করেন পাশাপাশি ক্রেতা সুরক্ষা প্রকল্পের আওতায় তার নমিনি ও সহধর্মিণী মোসাঃ আনোয়ারা বেগমের নিকট ৫০০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।এসময় অনুদান পেয়ে মৃত গ্রাহকের নমিনি মোসাঃ আনোয়ারা বেগম ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সহায়তা আমার পরিবারের জন্য অনেক সমস্যা দূর করবে এবং সাময়িকভাবে আর্থিক অভাব পূরণ হবে। এরিয়া ম্যানেজার এস এম হাসানুল আওয়াল বলেন, মৃত গ্রাহকের পরিবারের ক্ষতি অপূরনীয় তার পরেও এই আর্থিক সহায়তায় তার পরিবার কিছুটা হলেও উপকৃত হবে বলে আমরা মনে করি, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এসময়ে ওয়ালটন প্লাজার চীপ ডিভিশনাল অফিসার মোঃ শাহাদত হোসেন বলেন, ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ সব সময়ই গ্রাহকের সুরক্ষার বিষয়টি সামনে রেখে পরিকল্পনা করে থাকেন। বর্তমানে আমাদের এই প্রকল্পে ৫০ হাজার থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। ভবিষ্যতে ক্রেতাদের জন্য এরকম আরোও বেশি সুবিধা ও সহায়তার বিষয়টি বেগবান করার পরিকল্পনা গ্রহণ করা হবে। কিস্তি ক্রেতা সুরক্ষা সহয়তা প্রকল্পে আরও উপস্থিত ছিলেন ক্রেডিট অফিসার রেজাউল করিম, প্লাজা ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

১০

শুনানিতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

১১

সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

১২

নিমরাজি নিমের ছায়া বাংলা জুড়ে” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিনগোলার্ধের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

১৩

ঘাটাইলে কিস্তি ক্রেতা সুরক্ষা প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করলেন ওয়ালটন

১৪

বানিজ্য মন্ত্রী’র গাড়ি আটকে দিলেন টিসিবির ডিলার’রা

১৫

জৈন্তা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের চরম অবহেলা: ভুল সেলাইয়ে প্রসূতি চিরতরে পঙ্গু, নবজাতকের মৃত্যু

১৬

নিরাপদ ও ধূমপানমুক্ত যাত্রীসেবা দেওয়াই সড়কপথে শেরপুর ট্রাভেলসের লক্ষ্য 

১৭

আমি ডিলার ” গাঁজা-ইয়াবাা ” ফ্রি দেবা চেয়ারম্যান হলে

১৮

আসসালামু আলাইকুম ’ ও ‘ইনশাআল্লাহ’ বলায়  হলেন বদলি

১৯

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST