চলনবিলের কৃষকরা পাট পচানো নিয়ে চরম দুশ্চিন্তায় - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ জুলাই ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চলনবিলের কৃষকরা পাট পচানো নিয়ে চরম দুশ্চিন্তায়

অভিযোগ বার্তা ডেস্কঃ

ভরা বর্ষার সময় হলেও নদ-নদীর পানি এখনো খাল-বিলে প্রবেশ করেনি। এতে পানির অভাবে চলনবিল অঞ্চলের কৃষকরা পাট পচানো নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন। অনেক চাষি পাট জাগ দেওয়ার জন্য চড়া দামে পুকুর ভাড়া নিচ্ছেন। তবে এ সংকট মোকাবিলায় কৃষি বিভাগ রিবন রেটিং পদ্ধতিতে পাট পচানোর পরামর্শ দিয়েছে।

চলনবিলের কৃষকরা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার পাটের ফলন ভালো হয়েছে। কিন্তু খরার কারণে চাষের শেষ ধাপে এসে বড় সমস্যার মুখে পড়েছেন তারা। নদীতেও নেই পর্যাপ্ত পানি, ফলে খাল, বিল, ডোবা, নালাগুলো একেবারে শুকিয়ে গেছে। রোদ ও খরতাপে পাট শুকিয়ে যাচ্ছে মাঠেই।

কৃষি বিভাগের তথ্যমতে, রাজশাহী বিভাগের চার জেলায় এ বছর পাটের আবাদ হয়েছে ৫৩ হাজার ৮৩৫ হেক্টর জমিতে। এর মধ্যে রাজশাহীতে ১৭ হাজার ৩০৫, নওগাঁয় ৩ হাজার ৪১০, নাটোরে ৩ হাজার ৮৮ ও চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার ২৪০ হেক্টর জমিতে। অপরদিকে বগুড়া অঞ্চলের চার জেলায় চাষ হয়েছে ৬৯ হাজার ১৫ হেক্টর জমিতে—বগুড়ায় ৮ হাজার ৯৬০, জয়পুরহাটে ২ হাজার ৮৮৫, পাবনায় ৪২ হাজার ৫০০ ও সিরাজগঞ্জে ১৪ হাজার ৬৭০ হেক্টরে।

২০২০-২১ মৌসুমে রাজশাহী অঞ্চলে পাটের আবাদ ছিল ৪৬ হাজার ৯১৬ হেক্টরে। ছয় বছরে বেড়ে এখন তা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৮৩৫ হেক্টরে। তবে বগুড়া অঞ্চলে ২০২২-২৩ মৌসুমে চাষ হয়েছিল ৭৭ হাজার ৯৮ হেক্টরে, যা কমে এবার হয়েছে ৬৯ হাজার ১৫ হেক্টর জমিতে।

নাটোরের গুরুদাসপুর, বড়াইগ্রাম, সিংড়া, তাড়াশ, রায়গঞ্জসহ চলনবিল ঘেঁষা বিভিন্ন উপজেলার কৃষকরা জানান, খেতে পাট কাটার পর জল না থাকায় সেগুলো মাঠেই পড়ে আছে। কেউ কেউ বাধ্য হয়ে পুকুরে পাট জাগ দিচ্ছেন। এজন্য গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা।

পাটচাষি আলমগীর হোসেন, সুজন আলী ও মনিরুল ইসলাম বলেন, সার, বীজ, সেচ, কীটনাশক ও শ্রমিক খরচ মিলিয়ে প্রতি বিঘায় প্রায় ১৬ হাজার টাকা খরচ হয়েছে। এখন পাট জাগ দেওয়ার জন্য পুকুর ভাড়া বাবদ দিতে হচ্ছে আড়াই হাজার টাকা করে।

আরেক কৃষক সোবহান মণ্ডল বলেন, পুকুরে জাগ দিলে পাটের রঙ ও গুণগত মান নষ্ট হয়। বিলের স্বচ্ছ ও প্রাকৃতিক পানিতে পাট পচালে সেটিই হয় সোনালি আঁশ। এখন কেউ কেউ কয়েক কিলোমিটার দূরের গ্রামে গিয়ে পাট জাগ দিচ্ছেন।

সাজেদুর রহমানসহ কয়েকজন পুকুর মালিক জানান, ডিজেলচালিত সেচপাম্প দিয়ে পুকুরে পানি ধরে রাখছেন তারা। কৃষকদের অনুরোধে পুকুর ভাড়া দিয়েছেন, তবে পানি ধরে রাখতে খরচ হওয়ায় ভাড়াও তুলনামূলক বেশি নিচ্ছেন। একটি পুকুরে গড়ে ৭টি পর্যন্ত পাট জাগ দেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান বলেন, বানের পানি না থাকায় পাট পচাতে কৃষকরা সমস্যায় পড়েছেন। আগের কিছু বিকল্প পদ্ধতি থাকলেও সেগুলো কৃষকদের জন্য খুব একটা কার্যকর হয়নি। এখন রিবন রেটিং পদ্ধতি এবং যেসব খাল-বিলে কিছুটা পানি আছে, সেসব জায়গাতেই নির্ভর করতে হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

১০

ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ

১১

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস উপলক্ষে প্রধান গিলাফ ছড়ানো

১২

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় আমন্ত্রণ 

১৩

কোটচাঁদপুর থানার এএসআই গোলাম মোরশেদের নামে ঘুষ বাণিজ্যির অভিযোগ।

১৪

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনি : যুবকের আত্মহত্যা, গ্রেপ্তার ২

১৫

গোদাগাড়ীতে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ

১৬

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেলওয়ার হোসেন চৌধুরীর প্রস্তুতি তুঙ্গে ​

১৭

হাইকোর্টে দুটি মামলায় জামিন পেলেও কারামুক্ত হতে পারছেন না আসাদুজ্জামান নূর

১৮

মিথ্যা সাক্ষ্য দেয়ায় ৪ জনের ১০ বছরের জেল

১৯

নড়াইলে খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামী গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST