ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে জেলহাজতে আরো দুই ছাত্রলীগ নেতা - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৫ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে জেলহাজতে আরো দুই ছাত্রলীগ নেতা

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদিকে থানার হাজতে দেখতে গিয়ে জেল হাজতে আরো দুই ছাত্রলীগ নেতা। তারা হলেন, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসাইন জয় এবং দেলোয়ার হোসেন আদি। রাতে র‌্যাব সদস্যরা আফ্রিদিকে থানায় সোপর্দ করার পরপরই উল্লিখিত দুই ছাত্রলীগ নেতা তাকে দেখতে থানায় গিয়েছিলেন।

আফ্রিদিকে র‍্যাব-৯ এর একটি দল ও বাকি দুজনকে সদর মডেল থানা পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রুহুল আমিন আফ্রিদি জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকার কামাল মিয়ার ছেলে।

র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, জেলা শহরের রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আফ্রিদির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নাশকতা মামলা রয়েছে। তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদিকে (২৬) থানার হাজতে দেখতে আসেন জয় ও আদি। এসময় তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদেরকেও গ্রেফতার করা হয়। তারা গত ৪ ও ৫ই আগস্ট বিরাসার এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
তিনি আরও বলেন, আসামিরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের ক্যাডার হিসেবে পরিচিত।
তাদেরকে ২/৯/২৪ইং তারিখে দায়েরকৃত মামলা নং ২ এবং ২২/৮/২৪ তারিখে দায়েরকৃত মামলা নং ১৭ এ চালান করা হয়েছে। তবে তারা এসব মামলার এজাহারনামীয় আসামী নয়।
তবে তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১০

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১১

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১২

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৩

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৪

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

১৬

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১৭

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১৮

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

২০

Design & Developed by BD IT HOST