
মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম, ২৩ জুলাই: ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে পড়া পরিবারের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। চসিকের উদ্যোগে নগরীর বায়েজিদ থানাধীন ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মোহাম্মদ নগর চত্বরে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত এ চাল বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোহাম্মদ এরশাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান জিয়া বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
তিনি আরও বলেন, দুর্যোগকালীন সময়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু মুছা, ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবদুল বাতেন, ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আকবর হোসেন, রহুল আমীন, মোহাম্মদ হক বাবুলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা এমন মানবিক উদ্যোগ গ্রহণের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST