নিউজ এডিটর
২২ মে ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল (২৩মে) ময়মনসিংহের ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ০৩:০০টায় কবির জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি তিন দিনব্যাপী বর্ণাঢ্য নজরুল জন্মজয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। তিন দিনব্যাপী এ আয়োজনে থাকছে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও বইমেলা। অনুষ্ঠান উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী তাঁর পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বইলর কানহর ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া বিকেলে ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ত্রিশালসহ জেলার গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল ও জনসমাগম এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর ত্রিশাল সফর উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অগ্রগামী নিরাপত্তা দলের সাথে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনা, যানবাহন চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ, জরুরি সেবা এবং ভিভিআইপি মুভমেন্টসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দীর্ঘদিন পর ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। প্রধানমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য। সব মিলিয়ে জাতীয় কবির জন্মজয়ন্তীকে ঘিরে ত্রিশাল এখন উৎসবমুখর হয়ে উঠেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

২

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

৪

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

৫

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

৬

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

৭

মদ পান করে ১৯ জনের মৃত্যু

৮

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

৯

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১০

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১১

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১২

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

১৩

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

১৪

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১৫

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৬

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

১৭

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

১৮

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১৯

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

২০

Design & Developed by BD IT HOST