জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

ব্যুরো প্রধান, লাকী আক্তারঃ

সম্প্রতি নাজিম উদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগের বিপরীতে এবার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ঢাকা মতিঝিল থানায় মামলা করলেন নাজিম উদ্দিন

নাজিম উদ্দিনের দাবি, তাকে ঢাকাতে জিম্মি করে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছিল এবং এর মাধ্যমেই মূলত তাকে ফাঁসানোর একটি গভীর ষড়যন্ত্র চলছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে তিনি ঢাকার মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেছেন।

​জিম্মি করে স্বাক্ষর ও নগদ টাকা আাদায় করে নেওয়ার অভিযোগ নাজিম উদ্দিনের ভাষ্যমতে, সম্প্রতি তাকে ঢাকাতে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। ওই সময় একটি চক্র তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক কিছু সাদা স্ট্যাম্প ও কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। তার দাবি, লিজা ও তার সহযোগীরা মূলত এই জিম্মি অবস্থার সুযোগ নিয়ে বানোয়াট ব্যবসায়িক পাওনার গল্প সাজিয়েছে। নাজিম উদ্দিন স্পষ্টভাবে জানিয়েছেন, ওই স্ট্যাম্পে স্বাক্ষর দেওয়ার সময় তিনি শারীরিকভাবে অসহায় ছিলেন এবং প্রাণের ভয়ে স্বাক্ষর করতে বাধ্য হন।

​ঘটনার গুরুত্ব অনুধাবন করে এবং নিজের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করতে নাজিম উদ্দিন ঢাকার মতিঝিল থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনি সুনির্দিষ্টভাবে লিজা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জিম্মি করা, ভয় দেখানো এবং প্রতারণামূলকভাবে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ এনেছেন।

তথ্য সূত্রে জানা যায়, তিনি মনে করছেন, সিলেটে যে ঘটনার কথা প্রচার করা হচ্ছে, তা মূলত মতিঝিল থানায় করা এই মামলার বিষয়টিকে আড়াল করার এবং তাকে হয়রানি করার একটি কৌশল মাত্র।

​নাজিমউদ্ঘদিনের দাবী ঘটনার দিন (২৬ এপ্রিল) তিনি সিলেটে ছিলেন না, বরং ঢাকায় ছিলেন। তার ঢাকাতে অবস্থানের ডিজিটাল প্রমাণ তার কাছে সংরক্ষিত আছে।তাকে ব্ল্যাকমেইল করার জন্যই এই পুরো বিষয়টি সাজানো হয়েছে। মতিঝিল থানায় মামলার বিষয়টি প্রমাণিত হলে সিলেটের অভিযোগ গুলোর ভিত্তিহীনতা স্পষ্ট হয়ে যাবে।

নাজিম উদ্দিন প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন যেন, সিলেট এবং ঢাকা—এই উভয় ঘটনারই নিরপেক্ষ তদন্ত করা হয়।

​তিনি  সাংবাদিকদের আরও বলেছেন, “আমি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের শিকার। আমাকে জিম্মি করে যে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে, তা আইনত কোনো বৈধ দলিল হতে পারে না। আমি আইনের আশ্রয় নিয়েছি এবং আমি বিশ্বাস করি, পুলিশ প্রশাসন নিরপেক্ষ তদন্ত করলে আসল সত্য বেরিয়ে আসবে।জনগণ জানতে পারবে লিজা ও তার চক্রদের কথা, সত্য উন্মোচন হলে সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ এদের ট্রেপে পড়বে না। নাজিম উদ্দিন প্রশাসনের কাছে আকুল আবেদন জানান সত্য তদন্ত করে লিজা চক্র’ কে আইনের আওতায় আনা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১০

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১১

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১২

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৩

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৪

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১৫

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৬

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৭

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৮

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৯

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

২০

Design & Developed by BD IT HOST