নিউজ এডিটর
২৭ এপ্রিল ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে আলোচিত স্কুলছাত্র গাজী দিল হোসেন নীরব হত্যা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর রোববার (২৬ এপ্রিল) উপজেলার উত্তর কামারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। ‎গ্রেপ্তারকৃত আসামি মো. রুমান (১৫) উত্তর কামারগাঁও এলাকার হাফিজুর রহমান সুমনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি শ্রীনগরের কামারগাঁও এলাকায় ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদকে কেন্দ্র করে খুন হন স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী গাজী দিল হোসেন নীরব (১৬)। তিনি কামারগাঁও আলহাজ কাজী ফজলুল হক উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিলেন। ‎ঘটনার আগের দিন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলাকালে কয়েকজন বখাটে যুবক ছাত্রীদের উত্ত্যক্ত করে। এ সময় নীরব প্রতিবাদ জানালে তাদের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে তারা সেখান থেকে চলে গেলেও বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করে। ‎এর ধারাবাহিকতায় পরদিন বিকেল সাড়ে ৪টার দিকে কামারগাঁও চৌধুরীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে নীরবের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, একদল যুবক তাকে ঘিরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ‎ ‎গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত নীরবের বাড়ি চাঁদপুর জেলায় হলেও বাবার মৃত্যুর পর মা ও ছোট ভাইকে নিয়ে তিনি মামার বাড়ি শ্রীনগরের কামারগাঁও গ্রামে বসবাস করতেন। দুই ভাইয়ের মধ্যে নীরব ছিলেন বড়। ‎ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করলে পুলিশ একাধিক আসামিকে গ্রেপ্তার করে। তবে রুমান দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন।‎অবশেষে রোববার শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১০

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১১

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১২

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৩

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১৪

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১৫

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১৬

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১৭

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১৯

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

২০

Design & Developed by BD IT HOST