নিউজ এডিটর
২৭ এপ্রিল ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

ফরিদপুর প্রতিনিধিঃ পদ্মা নদীতে বড়শি দিয়ে মাছ ধরার সময় একটি বড় আকৃতির কুমির ধরা পড়েছে। বিষয়টি জানাজানি হলে কুমিরটি দেখতে স্থানীয় শতাধিক মানুষ ঘাটে ভিড় করেন। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীতে স্বপন বেপারী, সাগর বেপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াসসহ কয়েকজন জেলে হাজারি বড়শি ফেলে মাছ শিকার করছিলেন। রোববার রাতে গোপালপুর চর এলাকায় বড়শি পেতে রেখে সোমবার সকালে গিয়ে তারা দেখতে পান, একটি কুমির বড়শির সুতোয় আটকা পড়েছে। জেলে স্বপন বেপারী জানান, তার বড়শিতেই কুমিরটি ধরা পড়ে। পরে তার দুই ছেলে ও অন্যদের সহায়তায় মোট পাঁচজন মিলে কুমিরটিকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসেন। সকাল ৮টার দিকে সেটিকে কাজীবাড়ি ঘাটে আনা হয়। কুমিরটির দৈর্ঘ্য আনুমানিক সাত ফুট এবং ওজন প্রায় দেড় মণ বলে ধারণা করা হচ্ছে। স্বপন বেপারী বলেন, “আমি জানি কুমির মারা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই আমরা সেটিকে কোনো ক্ষতি না করে দ্রুত উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য ঘাটে নিয়ে এসেছি।এদিকে জেলে শেখ ইলিয়াস জানান, কুমিরটি ধরা পড়ার সময় ঘাটের পশ্চিম পাশে আরও দুটি বড় আকারের কুমির দেখা গেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, কুমিরটিকে বর্তমানে পানিতে বেঁধে রাখা হয়েছে এবং নিরাপত্তার জন্য এলাকায় পুলিশের পাহারা বসানো হয়েছে। খুলনা থেকে আসা উদ্ধারকারী দলের কাছে কুমিরটি হস্তান্তর করা হবে। এ বিষয়ে ফরিদপুর বন বিভাগের ফরেস্ট রেঞ্জার তাওহীদ হোসেন বলেন, কুমিরটির সঠিক দৈর্ঘ্য ও ওজন নিরূপণ এখনও সম্ভব হয়নি। এটি একটি বিপন্নপ্রায় মিঠাপানির কুমির বলে ধারণা করা হচ্ছে। বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ দল ঘটনাস্থলে এসে কুমিরটি উদ্ধার করবে। চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতোমধ্যে অবহিত করা হয়েছে। তারা দ্রুত ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং নদী তীরবর্তী বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১০

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১১

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১২

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৩

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৪

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৫

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৬

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

১৭

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১৮

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST