নিউজ এডিটর
৩০ জুলাই ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ : দুর্নীতির মামলায় গ্রেফতার সাবেক এমপি দুর্জয়

অভিযোগ বার্তা ডেস্কঃ মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় এখন দুর্নীতির অভিযোগে কারাগারে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে।দুদকের তদন্তে উঠে এসেছে দুর্জয় ক্ষমতায় থাকাকালীন ১১ কোটি ২১ লাখ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়াও, তার এবং তার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের নামে ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৪৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে।বিশেষভাবে অভিযোগ করা হয়েছে, তিনি মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে ক্ষমতার অপব্যবহার করে ৪ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। গত ৩ জুলাই রাতে ডিবি পুলিশ তাকে ঢাকার লালমাটিয়ায় নিজ বাসা থেকে গ্রেফতার করে। বর্তমানে তিনি মানিকগঞ্জ জেলা কারাগারে বন্দি। তার স্ত্রী ফারহানা রহমানের ব্যাংক হিসাবও দুদক কর্তৃক তলব করা হয়েছে এবং দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, দুর্জয়ের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর এবং দৌলতপুর থানায় আরও দুটি ফৌজদারি মামলা রয়েছে। একটি মামলা দায়ের করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সাদিকুল ইসলাম রাব্বি। ২০০১ সালে দেশের ক্রিকেট ইতিহাসে যাত্রা শুরু করেছিলেন অধিনায়ক হিসেবে। এরপর রাজনীতিতে সক্রিয় হয়ে দুই দফা সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু এখন তার নামই দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে সমার্থক হয়ে উঠেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

১০

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

১১

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১২

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১৩

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১৪

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১৫

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৬

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৭

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৮

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৯

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

২০

Design & Developed by BD IT HOST