নিউজ এডিটর
৯ জানুয়ারী ২০২৫, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহের মহেশপুর সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহঝিনাইদহের মহেশপুরে কাভার্টভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে সাগর হোসেন (১৯) নামে ইম্পেক্স মটরের কর্মচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। এ সময় পুলিশ ঢাকা মেট্রো-ম ১১-৭৪৬৫ নম্বরের কাভার্টভ্যান ও চালক মিলন মোল্লাকে(৪২)আটক করেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত সাগর হোসেন মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে। সে ১০ দিন আগে ইম্পেক্স মোটরে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, মহেশপুরের ইম্পেক্স মটরের কর্মচারী সাগর হোসেন সার্ভিসিং করা মোটর সাইকেল ট্রায়ালের জন্য বের হলে মহেশপুর-খালিশপুর সড়কের ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে রাস্তার উপরে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্টভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রকি (২২) নামের ওই মোটর সাইকেলের মালিক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সাগর হোসেনের লাশ উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে আসে। মহেশপুর থানার এস আই জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনা স্থল থেকে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্টভ্যান ও চালক পিরোজপুর জেলার রঘুনাথপুর গ্রামের ওহিদ মোল্লার ছেলে মিলন মোল্লাকে আটক করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

১

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

২

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

৩

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৪

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৫

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৬

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৭

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৮

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৯

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

১০

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১১

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১২

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৩

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৪

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৫

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৭

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৮

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৯

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

২০

Design & Developed by BD IT HOST