ঝিনাইদহে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ - গণপিটুনিতে বিল্লাল নামের ১জনের মৃত্যু - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ জুন ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ – গণপিটুনিতে বিল্লাল নামের ১জনের মৃত্যু

মোঃ রমজান আলীঃঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে একজন গণধোলাইয়ের পর মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের চরখাজুরা গ্রামের ঝিনুক মালা আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দেওলি গ্রামের বরকত আলী বিশ্বাসের ছেলে। ঘটনার পর সদর থানায় শিশুটির মা সীমা খাতুন বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিল্লাল ঝিনুক মালা আবাসন প্রকল্পে ৭ দিন আগে একটি ঘর ভাড়া নেয়। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ভুক্তভোগী শিশুটিকে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখান তিনি। একপর্যায়ে শিশুটির হাতে দশ টাকা দিয়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে আটক করে।পরে উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ তাকে মারাত্মক আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, যৌন নিপীড়নের দায়ে একজনকে আটক করা হয়েছে।
আহত হওয়ায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।তার বিরুদ্ধে ভুক্তভোগীর মা একটি মামলা দায়ের করেছে। এছাড়া হত্যার ঘটনায় সঠিক তদন্ত করে আমরা আইন মোতাবেক ব্যবস্থা নেব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে 

সুপারি গাছ থেকে বছরে আয় কোটি টাকা

ঢাকাসহ ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির আভাস

সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়নে চসিকের অস্থায়ী বুথ স্থাপনের নির্দেশ সিটি মেয়রের

ঝিনাইদহে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ – গণপিটুনিতে বিল্লাল নামের ১জনের মৃত্যু

অত্যাধুনিক এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন

ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বিল থেকে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

১০

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

১১

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

১২

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

১৩

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

১৪

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

১৫

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

১৬

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

১৭

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

১৮

৫ম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে চিকিৎসকদের আদর্শ হয়ে থাকবেন ডাঃ গোলাম মূর্তাজা হারুন – চসিক মেয়র 

১৯

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

২০

Design & Developed by BD IT HOST