নিউজ এডিটর
১৯ মে ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজন

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃসারাদেশের ন্যায় ময়মনসিংহেও শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত “ভূমিসেবা মেলা ২০২৬”। মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশব্যাপী এই ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-০৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।মেলার উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও সচেতনতা মূলক স্লোগানে র‌্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমিসেবা মেলার মূল উদ্দেশ্য হচ্ছে ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দেওয়া। বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় এনে জনগণের হয়রানি কমাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।মেলায় আগত জনগণ সরাসরি বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে ধারণা নিতে পারছেন। একই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ সেবা তাৎক্ষণিকভাবে গ্রহণের সুযোগও রাখা হয়েছে। মেলায় নাগরিক ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন আধুনিক ডিজিটাল সেবা সম্পর্কে হাতে-কলমে তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে।এছাড়াও মেলায় স্থাপিত বিভিন্ন স্টলে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে পরামর্শ সেবা, অনলাইন আবেদন পদ্ধতি এবং ভূমি আইন সম্পর্কে সচেতনতামূলক তথ্য তুলে ধরা হচ্ছে। ফলে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। তারা ডিজিটাল ভূমিসেবা কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।ভূমিসেবা মেলা উপলক্ষে পুরো জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের উপস্থিতি ও অংশগ্রহণে মেলাটি হয়ে উঠেছে প্রাণবন্ত ও সেবামুখী এক অনন্য আয়োজন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

২

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

৩

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৪

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৫

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

৬

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

৭

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

৯

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১০

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১১

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১২

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১৩

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৪

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৫

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১৬

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১৭

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১৮

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১৯

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

২০

Design & Developed by BD IT HOST