নিউজ এডিটর
৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

নিউজ ডেস্কঃ ১৭শে জুন ১৬৩১ সাল। দাক্ষিণাত্যে (দক্ষিণ ভারত) মুঘলদের প্রধান কেন্দ্র তখন তীব্র গরম। পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের প্রিয় সম্রাজ্ঞী মমতাজ মহল সেই প্রচণ্ড গরমের মধ্যে ১৪তম বারের মতো প্রসববেদনা সহ্য করছিলেন। এই রাজ দম্পতির ১৯ বছরের দাম্পত্য জীবনে তখন পর্যন্ত ১৩টি সন্তানের জন্ম হয়েছিল, যাদের মধ্যে সাতজন শৈশবেই মারা যায়। বেঁচে থাকা ছয় সন্তানের মধ্যে সবচেয়ে বড় ছিলেন জাহানারা। তখন তার বয়স ছিল ১৭ বছর। মায়ের প্রসবের সময় তিনি পাশেই উপস্থিত ছিলেন। রাজ চিকিৎসক এবং প্রসবে সহায়তাকারী ধাত্রীরাও ছিলেন সেখানে। ১৭ বছর বয়সী জাহানারা এর আগেও তার মায়ের বেশ কয়েকটি প্রসবে সহায়তা করেছিলেন।কিন্তু এবার, অর্থাৎ চতুর্দশ সন্তানের জন্মের সময় কিছু একটা সমস্যা দেখা দিয়েছিল। সুপ্রিয়া গান্ধী তার বই ‘দ্য এম্পেরর হু নেভার ওয়াজ: দারা শিকোহ ইন মুঘল ইন্ডিয়া’তে লিখেছেন, বিখ্যাত গ্রিক চিকিৎসক গ্যালেনের চিন্তাধারায় প্রভাবিত মুঘল হাকিমরা মানবদেহকে চার ধরনের তরল বা উপাদানের সমন্বয় বলে মনে করতেন এবং তাদের মতে মানুষের স্বাস্থ্য নির্ভর করে এসব উপাদানের ভারসাম্যের ওপর। সে হিসেবে মমতাজ মহলের শরীরে এ ভারসাম্য দ্রুত নষ্ট হয়ে যাচ্ছিল। ৩০ ঘণ্টা দীর্ঘ প্রসববেদনার পর মুমতাজ মহল একটি কন্যাসন্তানের জন্ম দেন; কিন্তু এরপর তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয় এবং দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১০

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১১

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১২

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৩

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৪

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৫

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৬

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৭

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৯

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

২০

Design & Developed by BD IT HOST