নিউজ এডিটর
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার গুরুত্বপূর্ণ তামাবিল স্থলবন্দর ও সীমান্ত এলাকায় প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি ও অবৈধ কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দাবি, এই চক্রের বেপরোয়া চাঁদাবাজিতে স্থবির হয়ে পড়েছে এলাকার স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম। স্থানীয় সূত্রে প্রাপ্ত অভিযোগে জানা যায়, এই চাঁদাবাজি সিন্ডিকেটের মূল নিয়ন্ত্রক বা মুরব্বি হিসেবে সক্রিয় রয়েছেন ডেবিল ফকরুল এবং গডফাদার হিসেবে পরিচিত শাহপরান। তাদের ইশারায় পরিচালিত এই চক্রে আরও যুক্ত রয়েছেন ডেবিল মাফিজ ও ডেবিল সারব। এছাড়া কাসেম নামক এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির পাশাপাশি মানবপাচারের সঙ্গে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে চিহ্নিত মানবপাচারকারী ‘পাগলা মন্নান’ (যিনি বাবলার বাবা নামে পরিচিত) এবং তার জামাতা, জৈন্তাপুর উপজেলা তাঁতী দলের আহবায়ক মিসবাহ এই সিন্ডিকেটের অন্যতম প্রভাবশালী সদস্য বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নেওয়ার অভিযোগ তুলে স্থানীয়রা জানান, ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির আশে পাশেও ছিলেন না এমন অনেক ব্যক্তি এখন ভোল পাল্টে নিজেদের বিএনপি নেতা পরিচয় দিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এই তালিকায় লিপুর নাম জোরালোভাবে উঠে এসেছে। এছাড়া এই চক্রে সক্রিয় রয়েছে রাসেল ও ইসমাইলের মতো আরও বেশ কিছু ব্যক্তি, যারা প্রতিদিন তামাবিল এলাকা থেকে অবৈধ উপায়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই শক্তিশালী সিন্ডিকেটের কারণে তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ী এবং পরিবহন শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কঠোর হস্তক্ষেপে এই চাঁদাবাজ ও মানবপাচারকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১০

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১১

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১২

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৪

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৫

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৬

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৭

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

১৮

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

১৯

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

২০

Design & Developed by BD IT HOST