দুবাইয়ে দুর্ঘটনায় মমতাজের নিহতের খবরের বিষয়ে যা জানা গেল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ মার্চ ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুবাইয়ে দুর্ঘটনায় মমতাজের নিহতের খবরের বিষয়ে যা জানা গেল

অভিযোগ বার্তা ডেস্কঃ

সম্প্রতি ‘দুবাইয়ে গাড়ি এক্সিডেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাজ’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন পোস্টের মন্তব্যের ঘরে একটি ভিডিও লিংকও যুক্ত করা হয়।

তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেকিং) রিউমর স্ক্যানার জানিয়েছে, এ ধরনের তথ্য সঠিক নয়।রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

শুরুতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে গতকাল (৩ মার্চ) দুপুর ২টা ৫ মিনিটে প্রকাশিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে দাবি করা হয়, ‘দুবাইয়ে গাড়ি এক্সিডেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাজ’।

পোস্টটির মন্তব্যের ঘরে একটি ভিডিও লিংক যুক্ত করা হলেও ওই লিংকে প্রবেশ করে দেখা যায়, এটি একটি স্প্যাম ওয়েবসাইটের লিংক।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।সংস্থাটি জানায়, সুতরাং দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম নিহতের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সাবেক এমপি, মন্ত্রীসহ দলটির নেতাকর্মীরা দেশ-বিদেশে আত্মগোপনে রয়েছেন। তাদের মধ্যে মমতাজও গা ঢাকা দেন।

সবশেষ ২০২৪ সালে নৌকার মনোনয়ন পান। কিন্তু স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহামেদ টুলুর কাছে হেরে যান মমতাজ। এরপর রাজনীতিতে তেমন সক্রিয় না থাকলেও সরকার পতনের পর থেকেই তিনিও আত্মগোপনে রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১০

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১১

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১২

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১৩

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১৪

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১৫

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৬

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৭

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৮

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৯

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

২০

Design & Developed by BD IT HOST