দোয়ারাবাজারে মৎস্য ব্যবসায়ীদের ধর্মঘট উপজেলাজুড়ে মাছের জন্য হাহাকার - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৫:০১
ইফতারের সময়: ৬:০৫
News Editor
২৮ মে ২০২৩, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে মৎস্য ব্যবসায়ীদের ধর্মঘট উপজেলাজুড়ে মাছের জন্য হাহাকার

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি::

দোয়ারাবাজারে মৎস্য ব্যবসায়ীদের ধর্মঘটে উপজেলাজুড়ে চলছে মাছের জন্য হাহাকার। সম্প্রতি উপজেলা সদরে মাছবাজারের পাশে মোরগ ব্যবসয়ীরা দোকানপাট তৈরি করার উদ্যোগ নিলে মৎস্য ব্যবসয়ীরা এতে বাঁধা দেন এবং মোরগ ব্যবসায়ীরা জানান তারা প্রশাসনের নির্দেশনায় ঘর নির্মাণ করছেন। পরে উপজেলা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ এনিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদর সঙ্গে বৈঠক করে মাছঘরের সাথে নদীর তীরে নৌকা ভিড়ানো স্থানে দোকানপাট তৈরি না করার অনুরোধ জানান। এতে কোন প্রতিকার না পেয়ে রোববার থেকে মৎস্য ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে ধর্মঘটের ডাক দেন। এতে উপজেলাজুড়ে মাছের হাহাকার দেখা দেয়।

মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি কবির আহমদ বলেন, এসিল্যান্ড মহোদয় মৎস্য ব্যবসায়ীদের না জানিয়ে মাছঘরের ঘেঁষে মোরগ বাজার স্থানান্তর করেন। বর্ষার সময় আমারা এখানে নৌকা ভিড়িয়ে মাছ ব্যবসা করি। মাছঘর ঘেঁষা মোরগবাজার সরিয়ে নেওয়া না হলে আমরা অনিদির্ষ্ট কালের জন্য ধর্মঘট পালন করবো।

সাধারণ সম্পাদক ফতেনূর বলেন, এসিল্যান্ড মহোদয় একক সিদ্ধান্তে মাছঘর ঘেঁষে দোকানপাট ও মোরগবাজার করার অনুমতি দেওয়ায় আমরা বিপাকে আছি। আমাদের দাবি মেনে না নিলে মাছ ব্যবসা বন্ধ থাকবে।

উপজেলা সদরের মাঝেরগাঁও গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, উপজেলার ৫ ইউনিয়নের মানুষ উপজেলা সদরের মৎস্য ব্যবসায়ীদের উপর নির্ভরশীল। রোববার মাছ ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে ধর্মঘট পালন করায় আমরা ভোগান্তিতে আছি।

শরীফপুর গ্রামের লালমিয়া বলেন, বাজারে মাছ না থাকায় আমরা ভোগান্তি পোহাচ্ছি। এখন মাছ পাবো কোথায়। আশা করি প্রশাসনের হস্তক্ষেপে শীঘ্রই ব্যবসায় ফিরবেন মৎস্য ব্যবসায়ীরা।

সদর ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ বলেন, এ বিষয়ে এসিল্যান্ড মহোদয়ের সঙ্গে কথা বলে মৎস্য ব্যবসায়ীদের দাবি নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ মুর্শেদ মিশু বলেন, এ বিষয়ে মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে টাকার আত্মসাতের অভিযোগ

ফাঁস হলো আলভীর স্ত্রীর আত্মহত্যার বিস্ফোরক তথ্য

ঈদযাত্রায় নন-এসি কোচে ২৫% দাঁড়িয়ে টিকিট বহাল, কড়াকড়ি নির্দেশ রেলমন্ত্রীর

এশিয়ান কাপ অভিষেকে দুর্দান্ত লড়াইয়ের পরও বাংলাদেশের হার

ময়মনসিংহে “অদম্য নারী পুরস্কার-২০২৫” অনুষ্ঠিত

পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে মান্দায় অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আকাশসীমা বন্ধের ভিতরে ফিরলও ব্রিটিশ ক্রুরা

রাস্ট্রীয় মর্যদায় আ. লীগের সাবেক এমপি জোয়াহেরের জানাজা অনুষ্ঠিত

১০

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ

১১

জনগণের রায়ে নির্বাচিত তৃতীয় লিঙ্গের জনপ্রতিনিধি মুন্নী আক্তারের পদ পুনর্বহালের আবেদন

১২

সদ্য সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে নাজেহাল করার অভিযোগ

১৩

পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৪

দেশে ফিরলেও খোঁজ মিলছে না আলভীর, গ্রেফতার অভিযানে পুলিশ

১৫

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

এলপি গ্যাসের দাম নির্ধারণ

১৭

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী মৃত্যু

১৮

মেলান্দহে দানকৃত জমিতে নতুন রাস্তা নির্মাণ: এলাকাজুড়ে আনন্দ-উৎসব

১৯

কালুপাড়া বাসীর দাবি: পৌর মেয়র হিসেবে দেখতে চাই শহিদুল হক মানিককে

২০

Design & Developed by BD IT HOST