২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ মার্চ ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী আটক

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার নওগাঁঃ

নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গত ০২ মার্চ ২০২৬ তারিখে মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ জেলার নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ-এর একটি দল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ডিবি পুলিশের টিম বদলগাছি থানার বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বদলগাছি থানাধীন হাসিমপুর গ্রামে এক নারী তার নিজ বসতবাড়ির আঙিনায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন আছিয়া (৪৫), স্বামী: আব্দুস সালাম, থানা: বদলগাছি, জেলা: নওগাঁ—এর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মহিলা পুলিশ সদস্য দ্বারা তার দেহ তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আজ শোকাবহ ১৫ আগস্ট

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১০

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১১

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১২

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৩

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

১৪

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

১৬

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

১৭

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

১৮

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

১৯

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST