পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে টাকার আত্মসাতের অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ মার্চ ২০২৬, ৫:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে টাকার আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ—পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ-এর বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার তৈরি করে প্রায় ২৪ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, বাসসের এমডি ও প্রায় ৪০০ সাংবাদিকের নামে জাল স্বাক্ষর দেখিয়ে বিভিন্ন সেমিনার ও কর্মশালার খাতে অর্থ উত্তোলন করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বিধিবহির্ভূতভাবে ৩৯ জনকে অস্থায়ী নিয়োগ দেন। এদের অনেকেই তার ঘনিষ্ঠ ব্যক্তি বলে দাবি করা হয়েছে। স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা আপত্তি জানালে তাদের বদলি, প্রেষণ ও হয়রানির মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

সবচেয়ে আলোচিত ঘটনা, ২০২৫ সালের ১৮ ও ১৯ ফেব্রুয়ারি—এই দুই দিনে চারটি আলাদা কর্মশালার নামে মোট ২৩ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা বিল দেখানো হয়। “তারুণ্যের উৎসব-২০২৫”, “জুলাই গণ অভ্যুত্থান”, “গণ আন্দোলনের দিশা ও দর্শন” এবং একটি চলচ্চিত্র-প্রদর্শনীর নামে বিপুল অঙ্কের অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০০ সাংবাদিকের ভাতা ও যাতায়াত খরচের নামে জাল স্বাক্ষর, এবং কয়েকজন আলোচকের সম্মানীর নামে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ থেকে ১ কোটি ১২ লাখ টাকা অন্য হিসাবে স্থানান্তর, টেন্ডার ছাড়াই ভবন সংস্কারের নামে কোটি টাকার বিল পরিশোধ এবং বিদেশ সফরের আগে অনুমোদনবিহীন চেক ইস্যুর অভিযোগও রয়েছে।

অভিযোগকারীরা বলছেন, এসব অনিয়মের প্রমাণ হিসেবে ভুয়া বিল-ভাউচারের কপি সংযুক্ত রয়েছে এবং নিরপেক্ষ তদন্ত হলে আরও বড় অঙ্কের দুর্নীতি বেরিয়ে আসতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মহাপরিচালক বা পিআইবি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত তদন্তের দাবি উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১০

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১১

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১৩

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১৪

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১৫

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৬

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৮

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৯

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

২০

Design & Developed by BD IT HOST