দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে মাদক ব্যবসায়ী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ : আহত-৪ : ককটেল বিষ্ফোরণ - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৭ ফেব্রুয়ারী ২০২৩, ৯:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে মাদক ব্যবসায়ী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ : আহত-৪ : ককটেল বিষ্ফোরণ

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে মাদক ব্যবসায়ী দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ও দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২জনের অবস্থা গুরুতর বলে জানাগেছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলা প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া ঈদগাহ মাঠে মাদক ব্যবসায়ী আকিদুল ও সেন্টু পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, বিলগাথুয়া সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী সেন্টু তার লোকজন নিয়ে বিলগাথুয়া ঈদগাহ মাঠে অবস্থান করছিল। এসময় মাদক ব্যবসা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সীমান্তের অপর শীর্ষ মাদক ব্যবসায়ী আকিদুলের নেতৃত্ব লালন, সান্টু, ঝন্টু ও মিন্টু সহ ১০-১২ জন সশস্ত্র অবস্থায় ঈদগাহ মাঠে সেন্টুর লোকজনের উপর অতর্কিত হামলা চালালে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে একে অপরকে লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ, ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে রাজিব (২৫), মঞ্জু (৫০), মিলন (৪০) ও কাবের (৫০) আহত হয়। এরা সকলে মাদক ব্যবসায়ী সেন্টুর লোকজন। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দৌলতপুর ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে কাবের ও মঞ্জুর অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন। সংঘর্ষের বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, বিলগাথুয়া সীমান্তে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১০

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১১

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

১২

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১৩

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৪

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১৫

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১৬

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৭

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৮

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৯

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST