নওগাঁর ধামইরহাটে ভুট্টার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৩০ মে ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর ধামইরহাটে ভুট্টার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে ভুট্টার বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটেছে হাসি। আবহাওয়া অনুকূলে থাকায় রোগ বালাই কম ও ফলন ভালো হওয়ার পাশাপাশি খুচরা ও পাইকারি বাজারে বেড়েছে এর চাহিদা। হাটবাজারে ভালো দাম পাওয়ার আশায় গাছ থেকে ভুট্টা সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

উপজেলার জাহানপুর, ইসবপুর, আলমপুর ও ধামইরহাট ইউনিয়ন এলাকায় ব্যাপক হারে ভূট্টার চাষাবাদ লক্ষ্য করা গেছে। এসব এলাকায় ভালো ফলনের সঙ্গে দামও ভালো পাবেন এমন আশায় বুক বেঁধেছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর উপজেলায় ৩৩ শতাংশ জমিতে ভূট্টা চাষের উপর প্রণোদনা হিসেবে ৩০০ জন কৃষককে মাথাপিছু ভূট্টার বীজ ২ কেজি, ডিএপি ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি বিতরণ করা হয়েছে। এবং কৃষক পর্যায়ে প্রশিক্ষণের মধ্য দিয়ে ভূট্টার বাম্পার ফলন হয়েছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধানের চাইতে ভূট্টা চাষ করা বেশি লাভজনক। অল্প পরিশ্রমে বেশি ফলন পাওয়া যায়। তাছাড়া এর চাহিদা ও ব্যাপক। হাটবাজারে শুকনা ভুট্টা ১০০০ টাকা আর কাঁচা সাড়ে ৮০০ টাকা মন। কৃষকদের কথা ভেবে বাজার মনিটরিংদের জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তাঁরা।

জাহানপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড নানাইচ এলাকার ভুট্টা চাষী জিয়াউল ইসলাম বলেন, ‘গত বছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ষাট শতাংশ জমিতে ভুট্টার বীজ রোপন করেন। এতে সার, বিষ, লেবার ও পানি সেচসহ সব বাদ দিয়ে খরচ পড়েছে প্রায় ১৫ হাজার টাকা। খুচরা বাজারে ১০০০ টাকা মন দরে এ ফসল থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করতে পারবেন বলে জানান।‘

ইসবপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামের কৃষক গোলাম কিবরিয়া জানান, ‘কৃষি প্রণোদনার আওতায় সার, বীজ পেয়ে ৩৩ শতাংশ জমিতে ভুট্টা চাষাবাদ করেছেন। এতে তার গড় ফলন হয়েছে ১২ দশমিক ৮৫ হেক্টর (৪২ দশমিক ৯২ মণ) মেট্রিকটন। হাটবাজারে ভালো দামে বিক্রয় করতে পেরে তিনি অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন।‘

উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের সময়ের আলোকে বলেন, ‘ভূট্রা অর্থকারী দানা জাতীয় শস্য হওয়ায় ধানের চেয়ে অনেক বেশি লাভজনক। বর্তমানে কাভেরি এইচবি-৫৪৪, এনএইচ-৭৭২০ ও সুপারহিট হাইব্রিড় জাতের ভূট্টা চাষ করা হয়। যার ফলন হেক্টর প্রতি সর্বনিম্ন ১২ মেট্রিক টন। রবি ও খরিপ উভয় মৌসুমে ভূট্রার চাষ করা হয়। এবং মে-জুন মাসে কর্তন করা হয়। বর্তমানে হাটবাজারে ৮০০ থেকে ১০০০ টাকা মন দরে ভুট্টার কেনাবেচা চলছে।‘  ক্যাপশন- নওগাঁর ধামইরহাটে গাছ থেকে ভুট্টা সংগ্রহ করছেন কৃষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১০

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১১

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

১২

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১৩

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৪

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১৫

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১৬

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৭

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৮

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৯

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST