নিউজ এডিটর
১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া জেলা: নদী, পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষাসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। এ লক্ষ্যে সংগঠনের নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্যের বাসভবনে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ব্রাহ্মণবাড়িয়ার নদ-নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা, অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সংরক্ষণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। নোঙর বাংলাদেশের নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তারা বলেন, ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, প্রকৃতি বাঁচাও’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করা এবং নদী-প্রকৃতির প্রতি মানুষের দায়িত্ববোধ বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। সৌজন্য সাক্ষাতে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নোঙর বাংলাদেশের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, “নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষা শুধু কোনো একটি সংগঠন বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি আমাদের সবার সামাজিক ও নাগরিক দায়িত্ব। ব্রাহ্মণবাড়িয়ার নদ-নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।” তিনি আরও বলেন, “নোঙর বাংলাদেশ যেভাবে নদী ও পরিবেশ রক্ষায় কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। জনসচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” এ সময় নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. মনির হোসেন (অবসরপ্রাপ্ত শিক্ষক), সিনিয়র সহ-সভাপতি মো. ছগির আহমেদ কাজল, সহ-সভাপতি মোশারফ হোসেন (শিক্ষক), উম্মে সালমা হেপি, অ্যাডভোকেট জেসমিন আক্তার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া (বিল্লাল), যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল চৌধুরী, শাহ মাহমুদা আক্তার সুখী, এম. এ. মোমেন (শিক্ষক) ও ফরহাদ সরকারসহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, তথ্য-প্রযুক্তি সম্পাদক আবু সোহেল সরকার (ইস্টার্ন মিডিয়া), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মাহমুদুল হাসান রিয়াদ, সহ-আইন বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম এলএলবি, অর্থ ও তহবিল বিষয়ক সম্পাদক আশিক মান্নান হিমেল (মাছরাঙা টেলিভিশন), শিক্ষা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জিয়া আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহাদাত হোসেন সোহেল-(সিঙ্গার), সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কুহিনূর আক্তার, সহ-আপ্যায়ন সম্পাদক মাজহারুল আহমেদ চৌধুরী (মঞ্জু) উপস্থিত ছিলেন। নির্বাহী সদস্যদের মধ্যে রাশেদ কবির আকন্দ, মো. আনিছুর রহমান, মো. আলম রানা, এইচ. এম. শাহিন আহমেদ, ফেরদৌসি আক্তার, মো. নিশাদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. খলিলুর রহমান, জয়নাল আবেদীন, মোহাম্মদ রেজাউল হক, ফয়সাল, সাইফুল ইসলাম, রুনা আক্তার, মো. আরিফুল হক জুয়েল, খাদেমুল ইসলাম জীবন ও রমিজ উদ্দিন উপস্থিত ছিলেন। নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ জানান, নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে। জেলার বিভিন্ন এলাকায় পরিবেশ সচেতনতা, বৃক্ষ রোপণ, নদী-খাল রক্ষা, পরিচ্ছন্নতা কর্মসূচি, মানবিক সহায়তা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।  
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৩

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৪

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৫

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৬

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৭

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৮

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৯

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

২০

Design & Developed by BD IT HOST