নাটোরের ভাইরাল ভুক্তভোগীর বাসায় বিএনপি নেতা রিজভী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৪ নভেম্বর ২০২৪, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরের ভাইরাল ভুক্তভোগীর বাসায় বিএনপি নেতা রিজভী

অভিযোগ বার্তা ডেস্ক নিউজ:

নাটোরের বড়াইগ্রামে উজ্জ্বল কুমার মণ্ডল নামে এক আওয়ামী লীগ কর্মীকে বেধড়ক পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার কালিকাপুরে গিয়ে আহত উজ্জ্বলের পরিবারের সদস্যদের সাথে কথা বলে ন্যায় বিচারের আশ্বাস দেন তিনি।

পরে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী জানান, তারেক রহমানের নির্দেশে তিনি ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। এ ঘটনার সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বড়াইগ্রাম থানার ওসিকে বলেছেন। সেই সাথে দোষীদের আটক না করে ভুক্তভোগীকেই কেন আটক করা হলো। সে বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মণ্ডল। গত বুধবার অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য উজ্জ্বল তার নিজ বাড়িতে আসেন। এ খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে উজ্জ্বলের বাড়িতে গিয়ে পরিবারের সবার সামনে তাকে বেধড়ক পেটাতে থাকে।

এ সময় উজ্জ্বলের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং তার বৃদ্ধ মা বাবা তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদেরও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। একপর্যায়ে উজ্জ্বল অচেতন হয়ে যায়। পরে শুক্রবার সকাল থেকেই সেই ঘটনার ২ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১০

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১১

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১২

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৩

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৪

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৫

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৬

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৭

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৯

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

২০

Design & Developed by BD IT HOST