বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ এপ্রিল ২০২৬, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়া পৌরসভাকে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন হিসেবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার দুপুর ১২টার দিকে তিনি বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করেন।

উদ্বোধন শেষে উপস্থিত জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বগুড়াবাসীর দীর্ঘদিনের আশা ও প্রত্যাশা ছিল, বগুড়া শহরটি একটি সিটি করপোরেশন হবে। আমরা ২০০১ সাল থেকে এর কাজ শুরু করেছিলাম। একটি সিটি করপোরেশনের যেসব সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন, তার বেশির ভাগই আমরা ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে ধীরে ধীরে গড়ে তুলেছিলাম। এখনো কিছু কাজ বাকি আছে। তবে আজ থেকে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের যাত্রা শুরু হলো।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আজ দিনব্যাপী বগুড়া সফরে প্রধানমন্ত্রী ১০টির বেশি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

শহর পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের শহরের যত্ন আমাদের নিজেদেরই নিতে হবে। আমি আসার সময় স্টেশন রোডের দুই পাশে ময়লা দেখেছি। নিজেদের শহর আপনাদের নিজেদের পরিষ্কার রাখতে হবে। প্রশাসন এ বিষয়ে আপনাদের সহায়তা করবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা সব সময় বলেন, বগুড়াকে একটা আধুনিক মডেল শহর হিসেবে গড়ে তুলবেন। কিন্তু মডেল টাউন গড়ে তুলতে তো সরকার একা পারবে না। শহরের মানুষ যদি একসঙ্গে কাজ না করে, তাহলে এটা সম্ভব নয়।’

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বগুড়ায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমি বগুড়ার সন্তান, আপনাদের সন্তান। কিন্তু আজ সারা দেশের মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে। আমি যেন সামগ্রিকভাবে সারা দেশের জন্য কাজ করতে পারি, আপনারা সেই দোয়া করবেন।’

বগুড়া জেলা পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী (জনশুমারি ও গৃহগণনা-২০২২), প্রস্তাবিত বগুড়া সিটি করপোরেশনের বর্তমান স্থায়ী বাসিন্দার সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯৬৯ জন। এর আয়তন ৫১ দশমিক ৭৯ বর্গকিলোমিটার। গত বছর বগুড়া সদর উপজেলার ১৮টি ওয়ার্ড এবং শাজাহানপুর উপজেলার ৩টি ওয়ার্ডের অংশবিশেষ নিয়ে এই সিটি করপোরেশন প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST