
জেলা প্রতিনিধি জামালপুর:
জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী নান্দিনা বাজারে ক্ষতিকর রং এবং নষ্ট মরিচ ও ধনিয়া গুঁড়া বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের চারজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (নভেম্বর ৯, ২০২৬) জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।অভিযান সূত্রে জানা যায়, নান্দিনা বাজারের বেশ কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে এবং মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক রং মিশিয়ে নিম্নমানের ও পচা মরিচ এবং ধনিয়া গুঁড়া বাজারজাত ও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বাজারটিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।আদালত দোষী সাব্যস্ত হওয়ায় চারজন ব্যবসায়ীকে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজনকে ১ লাখ টাকা করে এবং অপর একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জনস্বার্থে ক্ষতিকর ও ভেজাল খাদ্যপণ্য বিক্রেতাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
#মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST