নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা, মিলল চাঞ্চল্যকর তথ্য - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ ডিসেম্বর ২০২৫, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা, মিলল চাঞ্চল্যকর তথ্য

খুলনা প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা বিভাগের প্রধান মোতালেব শিকদার সোমবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে গুলিবিদ্ধ হন। প্রাথমিক তদন্তে পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনায় রাজনৈতিক কোনো প্রাসঙ্গিকতা পাওয়া যায়নি। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং খুলনা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।

ঘটনার শুরুতে এনসিপি নেতা মোতালেবকে রাস্তায় গুলিবিদ্ধ হওয়ার কথা বলা হলেও, কেএমপি পরে নিশ্চিত করে বলেন, তিনি আসলে ‘মুক্তা হাউজ’ নামক একটি বাসার নিচতলায় গুলিবিদ্ধ হন। এটি তার নারী সঙ্গী তন্বীর ভাড়া ফ্ল্যাট, যেখানে তিনি দু’মাস ধরে বসবাস করছিলেন। পুলিশ তদন্তে বাসা থেকে পাঁচটি খালি বিদেশি মদের বোতল, একটি পিস্তলের খোসা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও অনৈতিক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করেছে।

এসময় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, দুজন ব্যক্তি ঘটনার আগের রাতে বাসায় প্রবেশ করেছিলেন। তদন্তে জানা যায়, মোতালেব পূর্বে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী সৌরভ ও তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত ছিলেন। বিরোধ ও চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে সঙ্ঘাতের কারণে তাকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।

এ ব্যাপারে কেএমপির উপ-কমিশনার (দক্ষিণ বিভাগ) তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো কারণ পাওয়া যায়নি, তবে তদন্ত অব্যাহত রয়েছে। বাসার মালিকের স্ত্রী আশরাফুন্নাহারের বক্তব্য অনুযায়ী, তন্বী নামে একজন তরুণী বাসাটি ভাড়া নিয়ে ছিলেন এবং নিজেকে এনজিওকর্মী হিসেবে পরিচয় দিতেন। পরে তার অসামাজিক কার্যকলাপের কারণে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু ছাড়ার আগেই এই ঘটনা ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১০

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১১

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১২

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৩

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৪

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৫

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৬

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৭

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

১৮

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

১৯

ব্যারিস্টার সুমনের জামিন আপিল বিভাগে বহাল: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST