নেএকোনায় চাঁদাবাজীর অভিযোগে ছাএদল নেতা আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ অক্টোবর ২০২৪, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেএকোনায় চাঁদাবাজীর অভিযোগে ছাএদল নেতা আটক

নিউজ ডেস্কঃ

নেত্রকোনায় চাঁদা দাবি করে না পেয়ে ব্যবসায়ীর মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় পৌর ছাত্রদলের আহ্বায়ক জুনু খান মিলকীকে (৩৫) আটক করা হয়েছে।এ সময় সমীরণ তালুকদার নামের (৩২) তার এক সহযোগীকেও আটক করা হয়।

মঙ্গলবার ভোরে শহরের অজহর রোড এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।আটক হওয়া জুনু খান মিলকী শহরের নিউ টাউন এলাকার বাসিন্দা। তিনি জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিলকীর ছোট ভাই। সমীরণ তালুকদার পৌরসভার বলাইনগুয়া এলাকার বাসিন্দা।

নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, নেত্রকোনা শহরের ব্যবসায়ী দিলীপ সরকার রাজশাহী থেকে একটি ট্রাকে করে নেত্রকোনায় গুড়সহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে তিনি ওই ট্রাকটি শহরের অজহর রোড এলাকায় বড় পুকুর পাড়ে রাখেন। এ সময় ছাত্রদল নেতা জুনু খানের নেতৃত্বে ছয় সাত জন যুবক ট্রাক চালক ও চালকের সহযোগীকে জিম্মি করে চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে। চালক ও সহযোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে যুবকেরা তাদের আটকে রেখে ট্রাক থেকে গুড়, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে জুনু খানকে আটক করে। এ সময় তার সহযোগী সমীরণ তালুকদার পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে সেনা সদস্যরা সেখান থেকে তাকেও আটক করে।

সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, লুট হওয়া মালামালের মধ্যে ৯৩ বক্স গুড়, ৪০টি গুড়ের টিন, দুই বস্তা রসুন ও তিন বস্তা পেয়াঁজ উদ্ধার করা হয়।

এ সময় আটক যুবকদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটকদের সকালে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতা জারি

পত্নীতলায় ফ্রি চিকিৎসা সেবা: বেলাল হোসেনের উদ্যোগে দিনব্যাপী মানবিক কার্যক্রম

যারা আমাদের গুপ্ত বলে, তারাই আসলে গুপ্ত— জামায়াত নেতা

ময়মনসিংহে রিলাই বানিজ্য মেলা-২০২৬ উদ্বোধন 

শিক্ষিকাকে জুতাপেটা করা, সেই বিএনপি নেতা বহিষ্কার

স্টেশন রোডে অবৈধ দখল বন্ধে কঠোর হুশিয়ারি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

সিংগাইরের জয়মন্ডপে ঝোপের মধ্যে নারীর মরদেহ উদ্ধার

১৩ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গোলাপগঞ্জ উপজেলা ঠিকাদার পলাতক,সড়কের কাজ বন্ধ দিরাই-শাল্লা মানুষের ভোগান্তি

১০

ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল মোটরসাইকেল আরোহীকে ইউএনওর থাপ্পড়, ভিডিও ভাইরাল

১১

কিলোমিটারে বাসের ভাড়া বাড়লো ১১ পয়সা

১২

মানিকগঞ্জের দুই তেল ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা

১৩

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

১৪

ফিজিওথেরাপির আড়ালে রিকাবীবাজারে সপ্না-হ্যাপির দেহ ব্যবসা: জিম্মি তরুণীদের কান্নায় ভারী হচ্ছে সিলেটের আকাশ

১৫

তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি আটক

১৬

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে ৪ কিমি যানজট

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

১৯

তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান

২০

Design & Developed by BD IT HOST