নিউজ এডিটর
১২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

গোলাম কিবরিয়া,নড়াইল প্রতিনিধিঃ

​নড়াইলে অবৈধ কয়লার ভাটার অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি সজিবুর রহমানসহ দুই সংবাদকর্মী হেনস্তা ও লাঞ্ছনার শিকার হয়েছেন। বিচালী ইউনিয়নের বন্নির মোড় এলাকায় হাসিবুর মোল্লার মালিকানাধীন কাঠ পুড়িয়ে কয়লা তৈরির একটি অবৈধ কারখানায় এ ঘটনা ঘটে। পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)।

​ঘটনার বিবরণে জানা যায়, ওই অবৈধ কারখানার সংবাদ সংগ্রহ ও তথ্য নেওয়ার জন্য সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে প্রথমে তাদের ম্যানেজ করার অপচেষ্টা চালায় সংশ্লিষ্টরা। তবে সাংবাদিকরা তাদের পেশাগত নীতিতে অটল থাকলে স্থানীয় কিছু লোকজনকে উসকে দিয়ে জড়ো করা হয় এবং দুই সংবাদকর্মীকে হেনস্তা ও লাঞ্ছিত করা হয়।

​এদিকে ঘটনার পর পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ করতে এবং সময় টিভির প্রতিনিধি সজিবুর রহমান সজিবকে পরিকল্পিতভাবে ফাঁসাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অসত্য ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক নেতারা বলেছেন, কোনো সংবাদ প্রকাশে আপত্তি বা ভিন্নমত থাকলে তা আইনানুগ ও পেশাগত ফোরামে সমাধানের সুযোগ রয়েছে। কিন্তু সাংবাদিকদের এভাবে হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন কিংবা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকিস্বরূপ। এই ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

​সংগঠন ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, প্রশাসন যদি অতিসত্বর হাসিবুর মোল্লার এই অবৈধ কয়লা ভাটা বন্ধ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামীতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে কঠোর কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সাংবাদিক সমাজ আশা করছে, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে দোষীদের আইনের আওতায় আনবে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১০

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১১

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১২

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

১৩

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

১৪

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

১৫

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

১৬

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

১৭

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

১৮

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১৯

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

২০

Design & Developed by BD IT HOST