
মোকছেদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
রবিবার (২ আগস্ট ২০২৬) সন্ধ্যায় পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পরিচালিত অভিযানে পত্নীতলা থানাধীন ৬ নম্বর কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর তালপুকুর মোড় এলাকা থেকে মো. ফারুক হোসেন (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মহিমাপুর (পদ্মপুকুর) গ্রামের বাসিন্দা এবং তার পিতা মো. মোজাফ্ফর হোসেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তির হেফাজত থেকে ১৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় আটক আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST