নিউজ এডিটর
২ অগাস্ট ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বীনের নির্দেশে দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে তোলা হলো মরদেহ, হাসপাতালে ইসিজি!

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:জামালপুরের মেলান্দহে অলৌকিক ঘটনার আশায় দাফনের প্রায় ১২ ঘণ্টা পর কবর থেকে এক নারীর মরদেহ তোলা হয়েছে। ‘জিনের নির্দেশে’ ওই নারীর ছেলে-মেয়ের কথামতো মরদেহটি উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ইসিজি পরীক্ষা করান স্বজনরা। শেষ পর্যন্ত চিকিৎসকরা পুনরায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর গভীর রাতে লাশ আবার দাফন করা হয়।​শনিবার (২ আগস্ট) রাতে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। এ নিয়ে সমগ্র জেলাজুড়ে তীব্র তোলপাড় ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্মসচিব হুমায়ুন কবিরের মা শনিবার সকালে বার্ধক্যজনিত বা অসুস্থতার কারণে মারা যান। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সকালের দিকেই তার দাফন সম্পন্ন করেন স্বজনরা। তবে বিপত্তি ঘটে সন্ধ্যার পর।​নিহতের ছেলে ও মেয়ের দাবি—তাদের ওপর ‘জিনের আসর’ হয়েছে এবং জিনের নির্দেশে তাদের মনে হতে থাকে যে তাদের মা এখনও জীবিত আছেন। বিশেষ করে নিহতের মেয়ে দৃঢ় দাবি করেন, কবর থেকে তুলে আনলে তার মা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।​পরে পরিবারের লোকজন ও এলাকাবাসীর উপস্থিতিতে শনিবার রাতে কবর খুঁড়ে মরদেহটি বের করা হয়। সেখান থেকে তাকে দ্রুত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের তথ্যে আশ্বস্ত হতে না পেরে স্বজনরা মরদেহটি জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া সচল আছে কি না তা নিশ্চিত করতে চিকিৎসকরা মরদেহটির ইসিজি পরীক্ষা করেন।​ইসিজি রিপোর্ট দেখে কর্তব্যরত চিকিৎসক সুনির্দিষ্টভাবে জানিয়ে দেন যে, ওই নারী অনেক আগেই মারা গেছেন এবং কোনো প্রাণের অস্তিত্ব নেই। হাসপাতালে নিশ্চিত হওয়ার পর রাতেই পরিবারের সদস্য ও স্বজনরা মরদেহটি নিয়ে এসে পুনরায় আগের কবরেই দাফন করেন।​ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান, জিনের প্রভাবে কুসংস্কারাচ্ছন্ন হয়ে ছেলে-মেয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে এ ঘটনা জানাজানি হলে পুরো জামালপুর জেলাজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত কৌতূহলী মানুষ এ ঘটনা শুনতে মাহমুদপুরে ভিড় জমান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

১

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

২

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

৩

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র, বাদ পড়ছে ইভিএম

৪

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

৫

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

৬

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

৭

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৮

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৯

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

১০

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

১১

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১২

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

১৩

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১৪

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১৫

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১৬

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১৭

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১৮

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৯

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

২০

Design & Developed by BD IT HOST