নিউজ এডিটর
১ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে প্রকাশ্য দিবালোকে জিরাসহ কাভার্ডভ্যান ডাকাতি

সিলেট প্রতিনিধিঃসিলেটের জৈন্তাপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে নিলামকৃত ১৪৮ বস্তা ভারতীয় জিরাসহ কাভার্ডভ্যান ডাকাতি ও সঙ্গীদের নিয়ে কর্মচারীদের ওপর হামলার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে উতলার পার গ্রামের আব্দুস শুকুর ওরফে কবিরকে (পিতা: আব্দুল হান্নান) অন্যতম প্রধান আসামি করা হয়েছে। গতকাল শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে জৈন্তাপুর থানাধীন চিকনাগুলের ঘাটেরচটি এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজের গোডাউনের কাছে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী ও মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ তরিকুল ইসলাম বাদী হয়ে থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিসমিল্লাহ এন্টারপ্রাইজের গোডাউন থেকে ১৪৮ বস্তায় মোট ৪,৪৩৯ কেজি নিলামকৃত ভারতীয় জিরা নিয়ে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো অ-১১-৪৫২০) ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িটি গোডাউন থেকে মাত্র ১০০ গজ দূরে পৌঁছালে আব্দুস শুকুর ওরফে কবির ও জুবায়ের আহমেদ শিকদারের নেতৃত্বে আরও ৭-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গাড়িটির গতিরোধ করে। অভিযোগে বলা হয়, আব্দুস শুকুর ওরফে কবির ও তার সহযোগীরা অস্ত্রের ভয় দেখিয়ে কাভার্ডভ্যানের চালক মনির হোসেন, হেলপার সুভাষ রঞ্জন দাস এবং ম্যানেজার শামীম মিয়াকে জিম্মি করে খাঁন টি চা বাগান এলাকায় নিয়ে যায়। সেখানে আসামিরা তাঁদের ওপর বর্বর নির্যাতন ও মারধর চালায় এবং ম্যানেজার শামীমের কাছ থেকে গাড়ি ভাড়ার নগদ ৫৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মালামালসহ কাভার্ডভ্যানটি লুট করে পালিয়ে যায়। ডাকাতদের হামলায় গুরুতর আহত চালক মনির হোসেন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ম্যানেজার শামীমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ঘটনার পর থেকে কাভার্ডভ্যানের হেলপার সুভাষ রঞ্জন দাস নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী দ্রুত আব্দুস শুকুর ওরফে কবিরসহ অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার, অপহৃত হেলপারকে উদ্ধার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

২

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৩

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

৪

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

৫

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

৬

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

৮

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

৯

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১০

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১১

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১২

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৩

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

১৪

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

১৫

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

১৬

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

১৭

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

১৮

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

১৯

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

২০

Design & Developed by BD IT HOST