নিউজ এডিটর
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

মোঃ সিয়াম সিকদারঃ পাবনার বেড়ায় নকল দুধ উৎপাদন ও বিক্রয় রোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় নকল দুধ উৎপাদনের অভিযোগে এক নারীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার পেঁচাকোলা ঘাট এলাকায় এ বেড়া মডেল থানার এসআই সুব্রতর নেতৃত্বে পুলিশের একটি দলের সহায়তায় অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মাইশা খান। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকে পেঁচাকোলা এলাকায় অবস্থান নেয় অভিযানকারী দল। পরে উত্তম ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে বড় আকৃতির ডেগে উৎপাদিত নকল দুধ এবং নকল দুধ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে-পাম ওয়েল, ব্লিচিং পাউডার, জেল, খাবার সোডা, গরম ছানার পানি, এক ডেগ ক্রিম, ফ্যাট তোলার দুধ, ব্লেন্ডার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম। অভিযান চলাকালে নকল দুধ উৎপাদনের মূল হোতা হিসেবে অভিযুক্ত উত্তম ঘোষকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী পলি ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার স্বামীর সঙ্গে নকল দুধ উৎপাদনে নিয়মিত সহযোগিতা করার কথা স্বীকার করেন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য, জব্দ করা মালামাল, অভিযুক্তের স্বীকারোক্তি ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে পলি ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযুক্ত পলি ঘোষ তার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তার অপ্রাপ্তবয়স্ক সন্তান ও বৃদ্ধা শাশুড়ির বিষয়টি বিবেচনায় নিয়ে অর্থদণ্ড প্রদান স্বাপেক্ষে তাকে কারাদণ্ড দেওয়া হয়নি বলে জানিয়েছে প্রশাসন। বেড়া উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নকল ও ভেজাল খাদ্য উৎপাদন এবং বিক্রয়ের বিরুদ্ধে ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

২

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৩

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৪

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৫

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৬

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৮

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৯

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১১

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১২

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৩

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৪

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৫

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৬

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৭

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৮

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

১৯

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

২০

Design & Developed by BD IT HOST