নিউজ এডিটর
১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

নিজস্ব প্রতিবেদক | মানিকগঞ্জ:​মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর আলোকদিয়া চরে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা ও রিট আদেশের তোয়াক্কা না করে পুনরায় অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব শুরু হয়েছে। প্রায় ১০টি উচ্চক্ষমতাসম্পন্ন ড্রেজার ও শতাধিক বাল্কহেডের মাধ্যমে দিনরাত এই বালু লুটপাট চালানো হচ্ছে। এতে নদীভাঙনকবলিত এই জনপদের বসতভিটা ও স্থানীয় সাধারণ মানুষের জানমাল চরম ঝুঁকির মুখে পড়েছে।​স্থানীয় সূত্রে জানা গেছে, আলোকদিয়া চরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন (নম্বর: ১০৭৭৯/২০২৬) দায়ের করা হয়েছিল। গত ৯ আগস্ট হাইকোর্ট ওই এলাকায় বালু উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের এমন স্পষ্ট ও কঠোর আদেশ থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে।​আদালতের আদেশ অমান্যের প্রতিবাদে ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গত ৮ নভেম্বর স্থানীয় এলাকাবাসী একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন। তবে সাধারণ মানুষের আন্দোলন ও প্রতিবাদের পরও পরিস্থিতি বিন্দুমাত্র বদলায়নি। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিট থেকে পুনরায় অন্তত ১০টি শক্তিশালী ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন শুরু হয় এবং শতাধিক বাল্কহেডে করে তা দ্রুত অন্যত্র পরিবহন করা হয়।​এদিকে, যমুনায় অবৈধ বালু উত্তোলনের বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসন নড়েচড়ে বসেছে এবং এ বিষয়ে পৃথক অভিযান পরিচালনা করেছে। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বা রাতের আঁধারে প্রভাবশালী চক্রটি পুনরায় ড্রেজার নামিয়ে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।​ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন চিরতরে বন্ধ করা না হলে আলোকদিয়া চরসহ আশপাশের জনপদ মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার উপক্রম হবে। তাই দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

১

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

২

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

৩

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন ৩ প্রতারক আটক

৪

কপ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন ১৪ ডিসেম্বরের মধ্যে

৬

জামালপুরের মাদারগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে রূপা ফুড প্রোডাক্টের খাদ্য উৎপাদন ও প্রশাসনের নীরব ভূমিকা

৭

ইসলামপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত গেইটলক যাত্রীসেবা দিচ্ছে ‘মুক্তিযোদ্ধা ট্রাভেলস

৮

রাতারগুলে গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

৯

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম ৫১দিনের মাঝে বদলি 

১০

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

১১

গাবতলীতে বাসচাপায় দুই নারীর করুণ মৃত্যু, চালক-সহকারী আটক

১২

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

১৩

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ, নাশকতা ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ

১৪

গোয়াইনঘাটে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত, আহত ৩

১৫

বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক

১৬

হরিরামপুরে মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক

১৭

মালয়েশিয়ার বিপক্ষে বিশাল জয় বাংলাদেশের যুবাদের সেমিফাইনাল নিশ্চিত

১৮

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

১৯

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

২০

Design & Developed by BD IT HOST