নিউজ এডিটর
৯ অগাস্ট ২০২৬, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

‎লাকী আক্তার ব্যুরো প্রধানঃ‎সিলেটের কানাইঘাট জকিগঞ্জ সীমান্তবর্তী সুরমা নদীর বালুমহালকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে| সরকারি ইজারায় পরিচালিত বালুমহাল থেকে বালু উত্তোলনকে অবৈধ আখ্যা দিয়ে এক প্রবাসী  তাহার আত্মীয়¯^জন দিয়ে বিক্ষোভ ও প্রতিবাদে নামানোর চেষ্টা এবং ইজারাদারের বালুবাহী নৌকা আটকে দেওয়ার ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে| ‎ ‎খোজঁ  নিয়ে স্থানীদের কাছ থেকে জানাযায় জাবের আশরাফ চৌধুরী নামের ঐ প্রবাসী একজন বালু ব্যবসায়ী, তিন বছর পূর্বে বিভিন্নজনকে বালু দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৩/৪ কোটি টাকা হাতিয়ে নিয়ে লন্ডনে পালিয়েযান| তিনি দেশে থাকাকালীন সুরমা নদীর এই বালু মহাল থেকে অবৈধভাবে বালু লুটপাট করতেন| তিনি একজন চিহ্নিত বালুখেকো, এখন প্রবাসে থেকে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন| ‎ ‎ইজারাদার পক্ষের অভিযোগ, লন্ডন প্রবাসী  জাবের আশরাফ চৌধুরী একজন বালু ব্যবসায়ী, লন্ডন যাওয়ার আগে তিনি দীঘদিন ইজারকৃত বালুমহাল অবৈধভাবে বালু লুটপাট করেছেন| আবার বালু লুটপাট করতে তাহার আত্মীয়¯^জন ও তাহার পোষা স্থানীয় দিনমজুর ও খেটে খাওয়া মানুষকে আর্থিক প্রলোভন দেখিয়ে বিক্ষোভে নামাচ্ছেন| একই সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত করে ইজারাদারের বালুবাহী নৌকা আটক ও লুটপাটের সুযোগ ˆতরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে| ‎ ‎সম্প্রতি বালুবাহী অর্ধশতাধিক লোড নৌকা আটকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়, চাদাঁ না দেওয়ায় নৌকার সুকানিকে মারধর ও নির্যাতন করা হয়েছে বলে  অভিযোগ উঠেছে| ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানোর প্রস্তুতিও চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন| ‎ ‎স্থানীয়দের একটি অংশের দাবি, বর্ষা মৌসুমে সুরমা নদীর তীব্র স্রোতে কানাইঘাট উপজেলার কায়স্থগ্রাম এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে| নদীগর্ভে বিলীন হচ্ছে তীরবর্তী রাস্তা ও ফসলি জমি| নয়াগ্রাম, চক, শাহগলি বাজার এবং একটি সরকারি আবাসন এলাকাও ঝুঁকিতে রয়েছে বলে স্থানীয়দের দাবি| ‎ ‎অন্যদিকে, ইজারাদার পক্ষের দাবি—নদীভাঙনের সাভাবিক প্রক্রিয়াকে বালু উত্তোলনের সঙ্গে এককভাবে মিলিয়ে স্থানীয় মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে| তারা প্রশ্ন তুলেছেন, সংশ্লিষ্ট বালুমহাল সরকারিভাবে ইজারা দেওয়া হয়ে থাকলে নির্ধারিত শর্ত মেনে ˆবধভাবে বালু উত্তোলনকে কীভাবে  অবৈধ বলা হচ্ছে?‎স্থানীয়দের অভিযোগ, জাবের আশরাফ চৌধুরীর পক্ষ থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে—‘নদী বাঁচলে মানুষ বাঁচবে, কৃষিজমি বাঁচবে, ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে|’ পাশাপাশি বালু উত্তোলনের কারণে কায়স্থগ্রাম, সবজিগ্রাম, শাহগলি বাজার ও সরকারি আবাসন এলাকা হুমকির মুখে পড়েছে বলেও প্রচার করা হচ্ছে| ‎ ‎তবে স্থানীয় একাধিক ব্যক্তি বলছেন, নদীভাঙন ও পরিবেশ রক্ষার বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন| কিন্তু কোনো সরকারি ইজারাকে প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে তথ্য-প্রমাণ, ইজারার শর্ত ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্তই হওয়া উচিত মূল ভিত্তি| ব্যক্তিগত ¯^ার্থে সাধারণ মানুষকে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে| ‎ ‎ইজারাদার পক্ষের দাবি, সরকার নির্ধারিত প্রক্রিয়ায় বালুমহাল ইজারা নেওয়া হয়েছে এবং প্রশাসনের অনুমোদিত শর্ত অনুসারেই বালু উত্তোলন করা হচ্ছে| তবে বালু উত্তোলনের পদ্ধতি, নির্ধারিত সীমানা, পরিবেশগত শর্ত ও ইজারার অন্যান্য বিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না—এ বিষয়ে প্রশাসনের সরেজমিন তদন্ত প্রয়োজন| ‎ ‎কারণ, ইজারা থাকলেই সব ধরনের বালু উত্তোলন ˆবধ হয়ে যায় না; আবার সরকারি ইজারাভুক্ত বালুমহালকে ব্যক্তিগত বিরোধের কারণে অবৈধ ঘোষণা করার সুযোগও নেই| ˆবৈধতা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের|উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করে কোনো বালুবাহী নৌকায় হামলা, লুটপাট কিংবা বড় ধরনের দুর্ঘটনা ঘটানোর পরিবেশ ˆতরি করা হচ্ছে| ইতোমধ্যে নৌকা আটকে অর্থ দাবি করার অভিযোগ ওঠায় ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন তারা| ‎ ‎এ অবস্থায় প্রশাসন দ্রুত বিষয়টি তদন্ত করে বালুমহালের ˆবধতা, ইজারার শর্ত, বালু উত্তোলনের পদ্ধতি এবং নৌকা আটকে অর্থ দাবির অভিযোগ—সবকিছু খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা| ‎ ‎একদিকে নদীভাঙনে মানুষের বসতভিটা, রাস্তা ও কৃষিজমি রক্ষার দাবি, অন্যদিকে সরকারি ইজারার আওতায় বালু উত্তোলন—দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে| ‎ ‎স্থানীয়দের আশঙ্কা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে যেকোনো সময় সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে| একই সঙ্গে সাধারণ শ্রমজীবী মানুষকে কোনো পক্ষের স্বার্থে ব্যবহার করা হচ্ছে কি না, সেটিও তদন্তের দাবি উঠেছে| ‎ ‎অভিযোগগুলোর বিষয়ে জাবের আশরাফ চৌধুরীর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে| একইভাবে বালুমহালটির ইজারা, বালু উত্তোলনের অনুমোদন ও সংশ্লিষ্ট শর্ত সম্পর্কে প্রশাসনের বক্তব্যও গুরুত্বপূর্ণ| ‎
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১০

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১২

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৩

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৪

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১৫

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১৬

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১৭

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১৮

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৯

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

২০

Design & Developed by BD IT HOST