প্রবাসে যাওয়া হলোনা, চলন্ত ট্রেন থেকে পড়ে যুবক নিখোঁজ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২ জুন ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসে যাওয়া হলোনা, চলন্ত ট্রেন থেকে পড়ে যুবক নিখোঁজ

কিশোরগঞ্জের ভৈরব মেঘনা রেলওয়ে সেতু পার হওয়ার সময় চলন্ত ট্রেন থেকে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলাস্থ দেবগ্রাম গ্রামের মেরাজ মিয়ার পুত্র তানভীর(১৭)

 

তানভীরের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৪টায় তানভীরের মালয়েশিয়ায় যাওয়ার ফ্লাইট ছিলো। অনিবার্য কারণে তার উক্ত ফ্লাইট বাতিল হলে  আগামী ৭ই জুন পুনরায় ফ্লাইটের তারিখ জানিয়ে দেওয়া হয়। তাই ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে চট্টগ্রামমুখি উপকূল এক্সপ্রেস দিয়ে বাবার সঙ্গে বাড়ি ফিরছিলেন। এসময় ট্রেনের ভেতরে প্রচন্ড ভীড় ও তীব্র গরম থাকায় বাতাস লাগার জন্য দরজায় বসেছিলেন তানভীর। ট্রেনটি মেঘনা রেলসেতু অতিক্রম করার সময় ট্রেন থেকে ছিটকে নদীতে পড়ে যান তিনি। কিছুক্ষণ পর বাবা জানতে পারেন তার ছেলে নদীতে পড়ে গিয়েছেন।

 

এ বিষয়ে নিখোঁজের এক আত্মীয় আব্দুল কাইয়ুম জানান, পরিবারে ছোট ছেলে তানভীর। বাবা মেরাজ মিয়া পেশায় একজন মুদি ব্যবসায়ী। তার পরিবারে তানভীরের বড় একজন বোন রয়েছে। অষ্টম শ্রেণী পর্যন্ত লেখা পড়া করেছে তানভীর। লেখা পড়ায় মনোযোগী না হওয়ায় বাবার সঙ্গে মুদি দোকান চালাতো। স্বপ্ন ছিল প্রবাসে যাবে। তাই আজ তার মালয়েশিয়ার ফ্লাইট ছিল। কিন্তু আজ যেতে পারেনি। তাই আমরা একই গাড়িতে করে বাড়িতে ফিরে যাচ্ছিলাম। গাড়িতে অনেক গরম ছিল। সে ছিট ছেড়ে বাতাস পেতে ট্রেনের দরজার পাশে বসেছিল। অনেক ভিড় ছিল গাড়িটিতে। হঠাৎ একজন যাত্রী বললো তানভীর অসাবধানতায় হঠাৎ মেঘনা নদীতে পড়ে যায়।পড়ার সময় ব্রীজের রড এর সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পেয়েছে।

 

এ বিষয়ে নৌ-থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান,খবর পেয়ে আমরা ছুটে এসেছি।মেঘনা নদীতে অনেক স্রোত। মরদেহ খোঁজাখোজির ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরীদল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১০

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১১

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১২

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৩

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৪

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৫

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৬

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৭

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৮

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৯

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

২০

Design & Developed by BD IT HOST