প্রাইভেট কার থেকে মরদেহ উদ্ধার - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৬ অগাস্ট ২০২৩, ৭:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাইভেট কার থেকে মরদেহ উদ্ধার

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে প্রাইভেট কার থেকে শামসুজ্জামান নামের একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে খোকসা থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।

নিহতের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় জানা গেছে। নিহত ব্যক্তি ঢাকা নারায়ণগঞ্জ জেলার পঞ্চ পুটি থানার নারায়ণগঞ্জ গ্রামের নুরুদ্দিনের ছেলে শামসুজ্জামান (৫৫)। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি একজন গাড়ি চালক।

স্থানীয়রা জানান, খোকসা বাসস্ট্যান্ডে রাস্তার পাশে দীর্ঘসময় টয়োটা এক্স ফিল্ডার (ঢাকা মেট্রো – গ – ৩১- ৪২৫৭) গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হলে গাড়ির কাছে গিয়ে পিছনের সিটে একজনকে শুয়ে থাকতে দেখেন। বাইরে থেকে অনেক ডাকাডাকি করার পর ভিতরের ব্যক্তি সাড়া না দেওয়ায় তারা গাড়ির দরজার লক ভেঙে ডাকাডাকি করেও উঠাতে না পেরে খোকসা থানা পুলিশকে খবর দেন। পরবর্তীতে থানা পুলিশ মরদেহ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরো জানান নিহত ব্যক্তি একজন গাড়ি চালক ইতিপূর্বেও সে যাত্রী নিয়ে এসে রাতে খোকসা অবস্থান করার পর সকালে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছে।

খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, প্রাইভেট কার থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে মৃত্যুর কারণ। মরদেহের নিকট থেকে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে তার পরিচয় জানা গেছে। এবং ইতিমধ্যে গাড়ির কাগজ দেখে গাড়ির মালিকের সাথে যোগাযোগ করে মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১০

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১১

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১২

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১৩

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১৪

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১৫

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১৬

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৭

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৮

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৯

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

২০

Design & Developed by BD IT HOST