নিউজ এডিটর
১৩ জুন ২০২৫, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ স্হানীয় আওয়ামী ৩লীগ নেতার বিরুদ্ধে

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলার কৃৃষ্ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ সংগঠন) সভাপতি মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে স্থানীয় বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় তিন যুবদল কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে হামলার বিষয়টিকে ‘শাসন’ বলে দাবি করেছেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কৃষ্ণপুর ইউনিয়নের শিমুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সন্ধ্যার পর কৃষ্ণপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে বসে সময় কাটাচ্ছিল স্থানীয় তিন যুবদল কর্মী রনি, রুবেল ও অনিক। এসময় ১৪ থেকে ১৫ জনকে সঙ্গে নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বিএনপি অফিসে থাকা চেয়ার টেবিল ভাংচুর করে এবং তিন যুবদল কর্মীকে মারধর করে আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই তিন যুবদল কর্মীকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। হামলা নয়, শাসন করা হয়েছে দাবি করে আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন বলেন, আমার মেয়ে কলেজে পড়ে। রনি আমার মেয়েরে ফোনে বার বার মেসেজ ও কল দেয়। দুই দিন আগে তার বাবাকেও বিষয়টি জানিয়েছিলাম এবং শাসন করেছিলাম। কিন্ত তারা সেই শাসন না মেনে আজ ২০-২৫ জনকে নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে ঘুরোঘুরি করছিল। পরে এলাকার কিছু লোকজনকে সঙ্গে নিয়ে তাদেরকে আবারও একটু শাসন করেছি। বিএনপি কার্যালয়ে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কি বোকা নাকি? আমি কেন একটি দলের কার্যালয়ে হামলা ও ভাংচুর চালাবো? এটা মিথ্যা কথা। ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতেই তারা রাজনৈতিক প্রপাগান্ডা ছড়াচ্ছে। এ বিষয়ে জেলা যুবদলের আহবায়ক কাজী মোশতাক হোসেন দীপু বলেন, কৃষ্ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও তিন যুবদল কর্মীকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা খুব দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করবো। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ভাংচুরের ঘটনা শুনেছি। সেখানে আমাদের ফোর্স পাঠানো হবে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১০

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

১১

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

১৩

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১৪

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১৫

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১৬

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১৭

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১৮

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৯

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

২০

Design & Developed by BD IT HOST