দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
১৪ জুন ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত-১ ও আহত- ৩

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়ায় প্রাইভেটকার ও সিএনজি’র সংঘর্ষে হোসাইন নামের ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় ওই শিশুর মা সহ আরও তিনজন আহত হয়েছে বলেও জানা যায় । নিহত শিশু হোসাইন আখাউড়া উপজেলার ছতুরা শরীফ এলাকার রিপন মিয়ার ছেলে।এ দূর্ঘটনাটি কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর বাজার নামক এলাকায় ঘটে। আহতদের মধ্যে একজন হলেন সদর উপজেলাস্থ ঘাটিয়ারা গ্রামের ফয়সাল মিয়া ও আশুগঞ্জ উপজেলাস্থ তারুয়া গ্রামের জাহিদ মিয়া। তারা উভয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা  নিয়েছেন। এবিষয়ে আখাউড়া উপজেলার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ জানান, উপজেলার তন্তর এলাকায় কুমিল্লা অভিমুখী প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী সিএনজি’র সংঘর্ষ হয়। এতে সিএনজি’তে মায়ের কোলে থাকা এক শিশু মারা যায়। এছাড়া আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে শিশুটির মরদেহ কিংবা তার আহত মা হাসপাতালে আসেনি। তিনি আরও জানান, উক্ত ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার ও সিএনজি’টিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

১

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

২

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৩

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৪

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

৫

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

৬

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৭

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

৮

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

৯

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১০

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১১

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১২

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১৩

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৪

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১৫

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১৬

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

১৭

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১৮

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১৯

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST