নিউজ এডিটর
১৪ মার্চ ২০২৬, ৩:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে হোটেল ও বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে হাজারো মার্কিন সেনা, খুঁজছে ইরান

আন্তর্জাতিক ডেস্কঃমধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন সেনাদের সুনির্দিষ্ট অবস্থান এবং গতিবিধি জানানোর জন্য ওই অঞ্চলের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা।সংস্থাটি এক বিবৃতিতে দাবি করেছে, বর্তমানে হাজার হাজার মার্কিন সেনাসদস্য ওই অঞ্চলের বিভিন্ন হোটেল ও ব্যক্তিগত বাসাবাড়িতে আত্মগোপন করে আছে। ওয়াশিংটন নিজেদের স্বার্থে স্থানীয় আরব নাগরিকদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে বলেও এতে অভিযোগ করা হয়।বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকানদের শনাক্ত করে লক্ষ্যবস্তুতে পরিণত করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তাই কোনো হোটেল বা বাসাবাড়িতে তাদের আশ্রয় না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে আইআরজিসি। একই সঙ্গে সাধারণ মানুষকে মার্কিন সেনাদের অবস্থানের আশপাশ থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে।মার্কিন সেনাদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করে তাদের লুকিয়ে থাকার জায়গাগুলো সম্পর্কে সঠিক তথ্য দেওয়াকে একটি ‘ইসলামী দায়িত্ব’ হিসেবে উল্লেখ করেছে ইরান।এই তথ্যগুলো পাঠানোর জন্য একটি নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেল ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে। সাধারণ মানুষের পাঠানো তথ্যের ভিত্তিতে পরবর্তী সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘোষণাটি এলো। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে সরাসরি হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা জবাব হিসেবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

২

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

৪

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৫

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

৬

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৭

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৮

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৯

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

১০

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১১

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১২

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১৩

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১৪

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৫

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১৬

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১৭

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১৮

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৯

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST