মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ জুন ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

স্টাফ রিপোর্টারঃ

রংপুরে চাঞ্চল্যকর অপহরণ মামলায় ভুক্তভোগী উদ্ধারসহ প্রধান অভিযুক্ত জাহিদ হাসানকে (২৯) মানিকগঞ্জের শিবালয় থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব- ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।গ্রেফতার জাহিদ হোসেন মিঠাপুকুর থানার পশ্চিম চুহর এলাকার ফারুক মিয়ার ছেলে।

এজাহার সূত্রে র‌্যাব জানায়, অপহৃত নাবালিকা ৭ম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাওয়া আসার পথে অভিযুক্ত জাহিদ হোসেন ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে বিবাহের প্রলোভন ও প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। ওই শিক্ষার্থী প্রস্তাবে রাজি না হলে গত ২৪ মে বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জাহিদ হোসেন ও তার সহযোগী ২/৩ জন মিলে জোরপূর্বক অপহরণ করে মাইক্রোবাসযোগে মিঠাপুকুরের দিকে নিয়ে যায়।

এদিকে ভুক্তভোগী বাড়িতে না যাওয়ায় এবং কোনো খোঁজ খবর না পেয়ে গত ৩০ মে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি অপহরণ মামলা দায়ের করেন।

অপরহরণের বিষয়টি আমলে নিয়ে র‌্যাব- ১৩ আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ মে সন্ধ্যায় মানিকগঞ্জের শিবালয় থানার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অপহৃত শিক্ষার্থীসহ অপহরণকারী জাহিদ হাসানকে গ্রেফতার করে।

র‌্যাব- ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন,গ্রেফতার জাহিদ হোসেনকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী মানুষদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান চসিক মেয়র

ঢাকা-মাদারগঞ্জ রুটের বাসে অভিযান: ১৩ প্যাকেট ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

শাহপরাণে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন গ্রেপ্তার 

এলপিজির দাম আবার বৃদ্ধি পেলো

দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ

জ্বীনের নির্দেশে দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে তোলা হলো মরদেহ, হাসপাতালে ইসিজি!

কোটচাঁদপুরে ডিবি পুলিশের হাতে সাবেক পুলিশ সদস্য মাদক সহ আটক

১০

জৈন্তাপুরে প্রকাশ্য দিবালোকে জিরাসহ কাভার্ডভ্যান ডাকাতি

১১

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী

১২

এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ‘সব ফাঁস করার’ হুমকির অভিযোগ রাশেদ খাঁনের

১৩

লন্ডনে দেখা মিলল সাবেক মন্ত্রী রেজাউল করিমের, রেস্তোরাঁয় ডাব খাওয়ার সময় ছাত্রদল নেতার তোপের মুখে

১৪

ধর্মের নামে বাংলাদেশে বিভাজনের কোনো সুযোগ নেই, সবার সমান অধিকার: স্থানীয় সরকার মন্ত্রী

১৫

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, ৪ জন গ্রেপ্তার

১৬

আমাদের চট্টগ্রাম’ অ্যাপে ১০ হাজার নিবন্ধিত নাগরিকের মাইলফলক অর্জন

১৭

রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১৮

রাজবাড়ীতে দুইটি বিদ্যালয়ের বিরুদ্ধে তথ্য জানলিয়াতি ও অনিয়মে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

১৯

সিলেট জেলা বিএনপি নেতা স্টেলিন তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা, এলাকাবাসীর প্রতিবাদের ঘোষণা

২০

Design & Developed by BD IT HOST