নিউজ এডিটর
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

মো: আতাউর রহমান, ​মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি: জনস্বার্থে জমিদাতা বিনামূল্যে নিজ জায়গা ছেড়ে দিতে রাজি থাকা সত্ত্বেও স্থানীয় স্বার্থান্বেষী মহল ও রাজনৈতিক প্রভাবশালী চক্রের বাধায় থমকে আছে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ী সর্দারপাড়ার রাস্তা নির্মাণ। ফলে এলাকার প্রায় ৬০ থেকে ৭০টি পরিবারের আড়াই শতাধিক মানুষ দীর্ঘদিন ধরে চরম অবরুদ্ধ ও জনভোগান্তিতে দিন কাটাচ্ছেন। ​এসময় স্হানীয় মেম্বার মো: আব্দুর রব জানান, “এখানে আগে থেকেই একটি চলাচলের পথ ছিল, যা সাবেক চেয়ারম্যান মন্টু তালুকদার রাস্তা হিসেবে তৈরি করে দিয়েছিলেন। বর্তমানে সেই রাস্তা না থাকায় সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো—এই জমিতে আব্দুল কদ্দুসের কোনো নিজস্ব মালিকানা বা জমি না থাকা সত্ত্বেও সে বেআইনিভাবে রাস্তা গঠনে বাধা দিচ্ছে।” এলাকার প্রবীণ মুরুব্বীরা আক্ষেপ করে জানান, জমির প্রকৃত মালিক নিজ উদ্যোগে জনস্বার্থে জায়গা দেওয়ার পরও কেবল একজন স্বার্থলোভী মানুষের ব্যক্তিগত স্বার্থের কারণে পুরো গ্রামের যাতায়াত আটকে আছে। ​ এসময় জমিদাতা মো: সিরাজুল ইসলাম লালু জানান, জনগণের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট ও দুর্ভোগ দূর করার স্বার্থে তিনি বি আর এস ১১৬৭ দাগের নিজের খরিদসূত্রে পাওয়া সম্পত্তি থেকে বিনামূল্যে রাস্তা দিতে প্রস্তুত। কিন্তু অভিযুক্ত আব্দুল কদ্দুস মাস্টার পিতা: আওনদ্দিন সরদার) ও ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোসলেম উদ্দিন কালু রাজনৈতিক প্রভাব দেখিয়ে রাস্তার জায়গায় অবৈধ বাধা, টিন-ইটের ঘেরা এবং কৃত্রিম সংকট তৈরি করে রেখেছেন। ​ পথ চাওয়া গ্রামবাসীর মুখ বন্ধ করতে ও নির্মাণকাজ ভণ্ডুল করতে মফিজ উদ্দিন প্রামাণিককে দিয়ে মাহমুদপুর ইউনিয়ন পুলিশ ফাঁড়িতে একটি মিথ্যা ও সাজানো চাঁদাবাজির জিডি করানো হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। দৈনন্দিন চলাচল, মসজিদে যাতায়াত এবং শিক্ষার্থীদের স্কুলে যাওয়া স্বাভাবিক করতে ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে সরেজমিনে সীমানা নির্ধারণ করে রাস্তাটি উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১০

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১১

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১২

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৩

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৪

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৫

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৬

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৭

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৮

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৯

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

২০

Design & Developed by BD IT HOST