admin
১৪ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত-৩

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:আজ ১৪/৯/২৪ ইং রোজ শনিবার বিকাল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে তাইয়ান আহমাদ ফাহাদ নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। ঘটনাটি রাধিকা-নবীনগর সড়কের নবীনগর ব্রাহ্মণহাতা এলাকায় ঘটে। নিহত ফাহাদ বাঞ্ছারামপুর উপজেলার পৌর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। জানা গেছে, দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে ছাত্রদল নেতা ফাহাদ ও লিটন মোটরসাইকেলে বাঞ্ছারামপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিলেন। যাওয়া পথে নবীনগরের ব্রাহ্মণহাতা এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। উক্ত দুর্ঘটনায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন সরকারসহ দুজন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাইয়ান আহমাদ ফাহাদকে মৃত বলে ঘোষণা করেন। অটোরিকশার এ যাত্রীসহ আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি বলেন, আমরা বিএনপির একটি প্রোগ্রামে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলাম। ফাহাদ মোটরসাইকেল চালানোর সময় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। ফাহাদ ও লিটন আহত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন। নবীনগর থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তাইয়ান আহমাদ ফাহাদ নামের এক যুবক নিহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

১

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

২

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৩

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৪

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

৫

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

৬

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৭

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

৮

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

৯

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১০

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১১

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১২

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১৩

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৪

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১৫

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১৬

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

১৭

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১৮

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১৯

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST