News Editor
৮ জানুয়ারী ২০২৪, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীর জনপ্রিয় আরডিএ মার্কেটে আগুন

রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যার সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি। এমনকি ক্ষয় ক্ষতির পরিমানও জানা যায়নি। প্রায় ঘন্টা খানেক চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ করে আরডিএ মার্কেটের গেটের সামনে ডানপাশে এক নম্বর গতির দোতলায় আগুনের লেলিহান শিখা দেখা যায়। এসময় ভয়ে লোকজন মার্কেট থেকে দ্রুত বেরিয়ে আসতে শুরু করেন। ব্যবসায়ীরাও যে যার মত মালপত্র নিয়ে বের হওয়ার চেষ্টা করেন। পরে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা করে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোথায় থেকে কিভাবে বা কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে কেউ বলতে পারছেন না। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতংক দেখা দেয়। মূলত আরডিএ মার্কেটের সামনের গেট থেকে দক্ষিনপাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ মার্কেটের দক্ষিন পাশের দোকানগুলোর মধ্যে বেশিরভাগ, গ্যাস, বিভিন্ন ধরনের চামড়াজাত দ্রব্যের দোকানপাট রয়েছে।েএতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে বর্তমান অগ্নিকাণ্ডের পরিস্থিতি সম্পর্কে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১০

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১১

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১২

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৩

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৪

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৫

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৬

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৮

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৯

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

২০

Design & Developed by BD IT HOST