নিউজ এডিটর
২৬ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টলা এক্সপ্রেসে আগুন, পুড়ল পাওয়ার কার ও কোচ

চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামের ফৌজদারহাটে বিএমএ গেইটের কাছে ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেসে আগুন লেগে পাওয়ার কার ও একটি কোচ পুড়ে গেছে। বৃহস্পতিবার সকালে সোয়া ৬টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশনের কাছে ট্রেনটিতে আগুন লাগে বলে জানান কুমিরা ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা এহসান আলী সাংবাদিকদের বলেন, “সকাল ৮টার দিকে আগুন নির্বাপণ করা হয়। আগুনে ট্রেনের পাওয়ার কার ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগি পুড়ে গেছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে ট্রেনে পাওয়ার কার থেকে আগুন লেগে থাকতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”আন্তঃনগর ট্রেনটি সকাল ৬টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। অগ্নিকাণ্ডের কারণে চট্টগ্রাম থেকে সিলেট ও ঢাকার পথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। ওই পথে ডাবল লাইন থাকলেও নিরাপত্তা বিবেচনায় ট্রেন চলাচল সামিয়ক বন্ধ থাকে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূইয়া বলেন, “চট্টগ্রাম থেকে ঢাকামুখী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস সকাল ৭টার পরিবর্তে কিছুটা দেরিতে চট্টগ্রাম স্টেশন ছেড়েছে।” এদিকে ফৌজদারহাটে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ব রেলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান তিনি। বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) কমিটির প্রধান করা হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা জানান, আন্তঃনগর চট্টলা এক্সপ্রেসে পাওয়ার কারসহ ১৮টি বগি ছিল। পেছন দিক থেকে ছয় নম্বরে থাকা পাওয়ার কার এবং একটি এসি বগি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

১১

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

১২

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

১৩

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১৪

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১৫

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১৬

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১৭

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৮

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৯

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST