সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা! - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ জুলাই ২০২৬, ৭:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

অনলাইন ডেস্কঃ

​সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি নিয়মকানুনের তোয়াক্কা না করে নদী জুড়ে চলছে অবৈধ বালু ও পাথর লুটের রাজত্ব। লিজ চুক্তি অনুযায়ী মাত্র ৮৮.৭৮ একর এলাকায় বালুমহাল বরাদ্দ থাকলেও সিন্ডিকেটটি পুরো উপজেলার প্রায় ১১০ কিলোমিটার জুড়ে নদীপথে এই তাণ্ডব চালাচ্ছে। ইজারার শর্ত ভেঙে দিন-রাত নিষিদ্ধ ড্রেজার, পাম্প ও বোমা মেশিন ব্যবহারের ফলে পিয়াইন ও ডাউকি নদীর তীরবর্তী এলাকার ঘরবাড়ি, মসজিদ, কবরস্থান ও রাস্তাঘাট আজ অন্তত তিন কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে।
​ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে স্থানীয় ও জেলা পর্যায়ের ৪৩ জন রাজনৈতিক নেতাকে অংশীদার করে এই শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। নির্ধারিত ১ টাকা ৭১ পয়সার পরিবর্তে ট্রাক ও নৌকা প্রতি ৪ থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত রয়্যালটি আদায়ের জেরে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
​এদিকে অবৈধ এই বালু উত্তোলন টিকিয়ে রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নামে নিয়মিত টাকা দিয়ে ম্যানেজ করার চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। ১৬ জুলাই ২০২৫-এর একটি তালিকা অনুযায়ী, শুধু সাংবাদিকদের নাম ভাঙিয়ে ও বিভিন্ন কোডে প্রতি সপ্তাহে ১৩ লাখ ৪০ হাজার টাকা চাঁদা হিসেবে বরাদ্দ দেওয়া হতো। উপজেলা প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং পুলিশ প্রশাসনের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে মাসোহারা নেওয়ার অভিযোগ উঠলেও থামেনি এই অবৈধ কার্যক্রম। বাধ্য হয়ে এলাকাবাসী ও ভুক্তভোগীরা উচ্চ আদালতে রিট এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছেন এবং দ্রুত প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

সুএ- রাইজিং সিলেট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১০

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১১

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৩

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৪

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৫

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৬

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৭

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৮

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৯

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

২০

Design & Developed by BD IT HOST