সিলেটের জাফলং যৌতুকের টাকার দাবিতে স্ত্রীকে আগুনে পোড়ানোর অভিযোগ,স্বামী আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ মে ২০২৬, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের জাফলং যৌতুকের টাকার দাবিতে স্ত্রীকে আগুনে পোড়ানোর অভিযোগ,স্বামী আটক

নিজস্ব প্রতিনিধি :সিলেটের গোয়াইনঘাটের জাফলং ইউনিয়নের আসামপাড়া হাওর যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ তারিখ গোয়াইনঘাট থানায় এ ঘটনার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ভুক্তভোগী রিয়া আক্তারের স্বামী রবিন ইসলাম তার কাছে যৌতুকের টাকা দাবি করে আসছিলেন। দাবি পূরণ না হওয়ায় তিনি স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং এক পর্যায়ে তাকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নির্দেশনায় এসআই রাজিব রায় ও এসআই মোবারক হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্ত রবিন ইসলামকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয়।

পরে গতকাল তাকে আদালতে হাজির করা হলে বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানা গেছে।মামলার বাদী আব্দুর রশীদের কন্যা রিয়া আক্তার অভিযোগে আরও উল্লেখ করেন, স্বামীর দীর্ঘদিনের নির্যাতন ও যৌতুকের চাপের কারণে তার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়। ঘটনার পর এলাকায় বিষয়টি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১০

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১১

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১২

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৩

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৪

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৫

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৬

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৭

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৮

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৯

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

২০

Design & Developed by BD IT HOST