নিউজ এডিটর
৯ জুন ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

স্টাফ রিপোর্টারঃ আগামী স্থানীয় সরকার নির্বাচনে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এই কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচনে সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ দেবে কি না— এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, “এক্ষেত্রে কোনও সমস্যা নেই। কেউ যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি অংশ নিতে পারবেন। কারণ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়। এখানে কেউ দলের পরিচয়ে বা দলের পক্ষে প্রচার চালাতে পারবেন না।” তিনি বলেন, “কোনও ব্যক্তি যদি নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, কিন্তু প্রচারণায় আওয়ামী লীগ বা দলীয় বক্তব্য তুলে ধরেন, তাহলে সেটি সমস্যা হবে। তবে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে পারলে তিনি নির্বাচন করতে পারবেন।” আওয়ামী লীগের দলীয় পদ-পদবিধারীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না— এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, “যেহেতু সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ, তাই দলীয় পদ-পদবি ব্যবহার করার সুযোগ নেই। তবে ব্যক্তি হিসেবে কেউ যদি নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেন এবং নির্বাচন করতে চান, তাহলে তিনি করতে পারবেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনও কারণ নেই।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST