নিউজ এডিটর
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় প্রকাশ্য দিবালোকে একদল দুর্বৃত্তের নৃশংস হামলায় দীপ্ত ঘোষ (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) চিকিৎসাধীন রয়েছেন।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ‘হোটেল নির্বান ইন’-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। আহত দীপ্ত ঘোষ নগরীর ভাতালিয়া মেডিকেল রোড এলাকার বাসিন্দা শ্রীবাস ঘোষের ছেলে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মির্জাজাঙ্গাল এলাকায় অবস্থান করছিলেন দীপ্ত ঘোষ। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীরা তাকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, দীপ্ত ঘোষের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা দ্রুত তাকে জরুরী অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান।

​এদিকে ব্যস্ত এলাকায় প্রকাশ্য দিবালোকে এমন সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার প্রকৃত কারণ এবং জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

​খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলার কারণ উদঘাটন এবং জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

১

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

২

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

৩

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

৪

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

৫

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

৬

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

৭

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

৮

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

৯

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১০

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১১

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১২

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

১৩

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

১৪

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

১৫

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

১৬

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৭

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

১৮

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

১৯

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

২০

Design & Developed by BD IT HOST