নিউজ এডিটর
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

সিলেট প্রতিনিধিঃ সিলেট মহানগর বিএনপির নবগঠিত কমিটিতে পদ পাওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় তিন প্রবাসী নেতার উপদেষ্টা পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। অব্যাহতি পাওয়া তিন প্রবাসী উপদেষ্টা হলেন— ফয়ছল আহমদ (যুক্তরাজ্য), সাইফুর হারুন (যুক্তরাষ্ট্র) ও মোহাম্মদ হুমায়ূন মিলাদ (যুক্তরাজ্য)। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় হাইকমান্ডের অনুমতি ছাড়াই এই তিন প্রবাসীকে মহানগর বিএনপির উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করায় দলের ভেতরে-বাইরে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। গত বুধবার অনুষ্ঠিত মহানগর বিএনপির এক সাংগঠনিক সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এই পদায়নের বিষয়ে প্রকাশ্য ক্ষোভ ও অসন্তোষ ব্যক্ত করেন। মূলত কেন্দ্রের কঠোর অবস্থানের কারণেই পরদিন তড়িঘড়ি করে তাদের পদ স্থগিতের সিদ্ধান্ত নেয় মহানগর কমিটি। এই বিষয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, ৫-৬ দিন আগে ওই তিন প্রবাসীকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছিল। তবে বিষয়টি পুরোপুরি সাংগঠনিক বিধি মোতাবেক না হওয়ায় দলীয় শৃঙ্খলার স্বার্থে আপাতত তাদের পদ স্থগিত করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

শুনানিতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

১০

নিমরাজি নিমের ছায়া বাংলা জুড়ে” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিনগোলার্ধের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

১১

ঘাটাইলে কিস্তি ক্রেতা সুরক্ষা প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করলেন ওয়ালটন

১২

বানিজ্য মন্ত্রী’র গাড়ি আটকে দিলেন টিসিবির ডিলার’রা

১৩

জৈন্তা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের চরম অবহেলা: ভুল সেলাইয়ে প্রসূতি চিরতরে পঙ্গু, নবজাতকের মৃত্যু

১৪

নিরাপদ ও ধূমপানমুক্ত যাত্রীসেবা দেওয়াই সড়কপথে শেরপুর ট্রাভেলসের লক্ষ্য 

১৫

আমি ডিলার ” গাঁজা-ইয়াবাা ” ফ্রি দেবা চেয়ারম্যান হলে

১৬

আসসালামু আলাইকুম ’ ও ‘ইনশাআল্লাহ’ বলায়  হলেন বদলি

১৭

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী গ্রেপ্তার

১৮

নগরের মুনছুরাবাদে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা 

১৯

তিতাস রক্ষায় দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের আহ্বান

২০

Design & Developed by BD IT HOST